রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
29 C
Dhaka

দেশের বাজারে আইটেল ভিশন ২

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ভিশন ২ (২/৩২ জিবি) এর পরে ৬ মার্চ শনিবার আইটেল বাংলাদেশ নিয়ে এসেছে ভিশন ২ (৩/৬৪ জিবি) এর নতুন ভার্সন। আইটেল ভিশন ২ (৩/৬৪ জিবি) নতুন ফোনটির দাম ৯ হাজার ৪৯০ টাকা। পাওয়া যাচ্ছে গ্রেডেশন গ্রিন এবং ডিপ ব্লু -এই দুটি আকর্ষণীয় রঙে।

‘স্টাইল এখন অন্য লেভেলে’ ট্যাগ লাইনে বাজারে আসা আইটেল ভিশন ২ (৩/৬৪ জিবি) স্মার্টফোনে ডট-নচ ৬.৬ ইঞ্চি এইচডি+ফুল স্ক্রিন ডিসপ্লে, ১৩ এমপি ট্রিপল এআই ক্যামেরা, স্টাইলিশ এবং ফ্যাশনেবল ডিজাইনের আকর্ষণীয় সব ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে। নতুন ফোনটিতে প্রাণবন্ত রঙ এবং স্বচ্ছ স্ক্রিনের অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। এই দারুন ডিজাইনের ফোনে ৯০ ভাগ হাই স্ক্রিন-টু-বডি রেশিও সুবিধা পাওয়া যাবে। ফলে ক্ষীণ বেজেলের স্মার্টফোনটি মিনি-সিনেমা এবং মিনি-প্যাড হিসেবে দারুণ সব গেমিং ও সিনেমা দেখার সুবিধা দেবে।

এ ছাড়া ক্যামেরা অংশে, আইটেল ভিশন ২ ফোনটিতে ১৩ মেগাপিক্সেল এআই ট্রিপল রিয়ার ক্যামেরা, ২ এমপি ম্যাক্রো ক্যামেরা এবং একটি ডেপথ-সেন্সর ক্যামেরা আছে। ফোনের সামনের অংশে ৮ এমপি একটি সেলফি ক্যামেরাও রয়েছে। ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে ‘ডার্টি লেন্স ডিটেকশন’ প্রযুক্তি, যার কারণে ক্যামেরার লেন্সে কোনো ময়লা থাকলে তা শনাক্ত এবং সঙ্গে সঙ্গে সতর্ক করে সমাধানের জন্য পপ আপ মেসেজ দেবে।

নতুন এই ফোনের পারফরম্যান্স এবং স্টোরেজ আপগ্রেড করা হয়েছে। ফলে ৩ জিবি ভার্সনে অক্টা-কোর প্রসেসর থাকায় অনায়াসে একাধিক অ্যাপ চালানো যাবে। লেগিং-অফের চিন্তা ছাড়াই পছন্দের গেমগুলো খেলা যাবে। ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের কারণে ভিডিও, অ্যাপস, ছবি এবং গান রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে ফোনটিতে। আইটেল ভিশন ২ (৩/৬৪ জিবি) নতুন সংস্করণের পাশাপাশি আইটেল ভিশন ২ (২/৩২ জিবি) ভার্সনটিও বাজারে পাওয়া যাচ্ছে।

হাতে ভিশন ২ থাকা মানে ফোনের চার্জ নিয়ে ভাবতেই হবে না কারণ নতুন স্মার্টফোনটিতে রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। বিশাল এই ব্যাটারিতে টানা ৪৮ ঘণ্টারও বেশি সময় কাজ করা যাবে। এটি স্ট্যান্ডবাই অবস্থায় ৮০০ ঘণ্টারও বেশি স্থায়ী হতে পারে। এছাড়া টানা ২৫ ঘণ্টা ৩জি কলিংয়ের সুবিধা, ৩২ ঘণ্টা ২জি কলিং সুবিধা এবং ৩৫ ঘণ্টা গান শোনা যাবে। স্টাইলিশ ফোনটি দিয়ে ৭ ঘণ্টা পর্যন্ত টানা ভিডিও দেখা যাবে।

মাত্র ৮.৩ মিমি পাতলা নতুন সংস্করনের আইটেল ভিশন ২ এখন পর্যন্ত বাজারে আসা আইটেলের সবচেয়ে স্লিম স্মার্টফোন। সামগ্রিকভাবে বলা যায়, আইটেল ভিশন ২ একটি উপযুক্ত এবং বাজেট-ফ্রেন্ডলি ডিভাইস। তাই আজই আপনার কাছে থাকা আইটেল স্টোর থেকে আইটেল ভিশন ২ (৩/৬৪ জিবি) এর নতুন স্টাইলিশ এই স্মার্টফোনটি দেখে নিন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি