বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

ভিন্নভাবে সক্ষম নারীদের প্রশিক্ষণ কর্মসূচিতে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: ভিন্নভাবে সক্ষম নারী উদ্যোক্তাদের ই-কমার্স প্ল্যাটফর্মে অন্তর্ভুক্তির লক্ষ্যে সম্প্রতি অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে দারাজ।

যুক্তরাষ্ট্রের দূতাবাসের ইএমকে সেন্টারের সহযোগিতায় সম্প্রতি আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের সাতটি বিভাগের ১৭টি জেলার বাছাইকৃত ৫০ জন্য ভিন্নভাবে সক্ষম নারী উদ্যোক্তাদের দু’টি ব্যাচে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে দারাজ, একশপ ও উই – এ কীভাবে ভিন্নভাবে সক্ষম নারী উদ্যোক্তারা যুক্ত হতে পারেন সে বিষয়ে
নিজেদের ধারণা উপস্থাপন করেন দারাজ বাংলাদেশের সিনিয়র ম্যানেজার আহসান জামিল, সিনিয়র
এক্সিকিউটিভ মাসিউর রহমান, সিএসআর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট করপোরেট অ্যাফেয়ার্স ও
এক্সিকিউটিভ অ্যাকুইজিশন – মো. ইব্রাহিম খলিল ঢালী; এটুআই’র ইফফাত জাহান পিথিয়া; এবং উই’র
ওয়ার্কিং কমিটি ডিরেক্টর ডা. সালমা পারভীন।

প্রথম ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব
লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য এবং ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ইমরান রহমান এবং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।
দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটুআই’র হেড অব সোশ্যাল ইনোভেশন
অ্যান্ড অপারেশন ক্লাস্টার মানিক মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উই -এর প্রতিষ্ঠাতা
ও সভাপতি নাসিমা আক্তার নিশা।

এই উপলক্ষ্যে দারাজ বাংলাদেশের সিএসআর অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের সিনিয়র ম্যানেজার আহসান
জামিল বলেন, “দারাজ সবসময় কমিউনিটিকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ায় বিশ্বাসী। এ ধরণের উদ্যোগের অংশ
হতে পেরে আমরা গর্বিত।

আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য সারা দেশ থেকে ৫০ জন নারী প্রশিক্ষণ নিয়েছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা তীব্র প্রতিযোগিতাপূর্ণ ই-কমার্স ব্যবসায় টিকে থাকতে সক্ষম হবেন এবং ই-কমার্স ইকোসিস্টেমকে ধারণ করতে পারবেন। আমরা আশাবাদী আমাদের অংশীদারদের সাথে গ্রহণ করা এই উদ্যোগ কেবলমাত্র নারীদের জন্য সুযোগ বয়ে নিয়ে আসবে না; বরং সকল ভিন্নভাবে সক্ষম ব্যক্তির জন্য সুযোগ নিয়ে আসবে, যারা আত্মনির্ভরশীল হতে চান এবং তাদের উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান।

এই প্রকল্পের অংশ হতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। ভবিষ্যতে আমরা অবশ্যই এ ধরণের চমৎকার উদ্যোগের পাশে থাকার চেষ্টা করব।”

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি