সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
27 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে শহীদ দিবস ও মাতৃভাষা দিবসের প্রতিযোগিতা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও বিশেষ প্রদর্শনী বিতর্ক “আমার ভাষায়, আমিই সেরা” শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রæয়ারি মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান।   মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. লিজা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডীন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের পরিচালক ব্রি. জে. (অব.) কে এম আমিরুল ইসলাম। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. ফুয়াদ হোসেন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বাঙ্গালীরা একমাত্র জাতি যারা নিজের জীবন দিয়ে ভাষার মর্যাদা রক্ষা করেছেন। বাংলা ভাষার জন্য এই আত্মত্যাগের কারণে আমাদের সাহিত্য-সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে।  বর্তমানে বিশ্বায়নের যুগে প্রযুক্তির ছোয়ায় বাংলা ভাষা আরও গতিশীল হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সভাপতির বক্তব্যে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. লিজা শারমিন বলেন, ভাষার মাধুর্য্যতা তার আঞ্চলিক রুপের মধ্যেই নিহিত। বাংলা ভাষার মাধুর্য্যতাও আমাদের বৈচিত্র্যতা ও আঞ্চলিকতার মধ্যেই ফুটে উঠে। আমরা মাতৃভাষায় চর্চার মাধ্যমে বাংলা ভাষার বিকৃতি রোধ করব।

আলোচনা সভার আগে “আমার ভাষায়, আমিই সেরা” শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ ফয়সাল আকবরের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি হিসেবে বিতর্ক করেন তানভীর আলম রিয়ন, সাদিয়া কানিজ নির্জনা, তাসনিয়া বাসিত, মুশফিকুর রহমান অনুরাগ, সাফায়েত হোছাইন নাহিন, রাভিনা আক্তার উর্মি ও মো. ওয়াহিদুজ্জামান। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক রাফি আল মাহমুদ, ইইই বিভাগের প্রভাষক নাজমুল হুদা আজাদ ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক সোনিয়া আক্তার।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি