সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
27 C
Dhaka

শিশু সুরক্ষা: টিকটকের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের তদন্ত শুরু

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শিশুদের সুরক্ষার জন্য যথেষ্ট কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া শুরু করল ইউরোপীয়ান কমিশন। ইউরোপীয় কমিশনের ডিজিটাল সার্ভিস অ্যাক্টের (ডিএসএ) অধীনে এই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। খবর রয়টার্স ও আইটিভি।

রয়টার্সের দেখা একটি নথি অনুসারে, ‘অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় সবচেয়ে বেশি জোর দিচ্ছে ডিএসএ। লাখ লাখ শিশু এবং কিশোর-কিশোরীদের কাছে পৌঁছানোর একটি প্ল্যাটফর্ম হিসাবে টিকটক-কে অবশ্যই ডিএসএ–এ সম্পূর্ণরূপে মেনে চলতে হবে এবং অনলাইনে তাদের সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন।’

ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন এক্সের এক পোস্টে লিখেছেন, ‘আজ আমরা অপ্রাপ্তবয়স্কদের রক্ষা করার জন্য টিকটকের স্বচ্ছতা এবং বাধ্যবাধকতা লঙ্ঘনের সন্দেহের জায়গা থেকে তদন্ত শুরু করেছি। টিকটকে আসক্তিমূলক নকশা এবং স্ক্রিন টাইমের সীমা, প্রভাব, বয়স যাচাইকরণ, ডিফল্ট গোপনীয়তা সেটিংসের বিষয়গুলো তদন্ত করা হবে।’

গত ১৭ ফেব্রুয়ারি থেকে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিস অ্যাক্ট (ডিএসএ) সমস্ত অনলাইন প্ল্যাটফর্মের জন্য চালু করা হয়। বিশেষত, খুব বড় অনলাইন প্ল্যাটফর্ম এবং সার্চ ইঞ্জিনগুলিকে অবৈধ অনলাইন কনটেন্ট এবং নিরাপত্তার ঝুঁকি মোকাবেলা করার জন্য আরও কিছু করার কথাও জানানো হয়।

ইউরোপীয় কমিশন বলছে, তদন্তটি টিকটকের সিস্টেমের ডিজাইনের ওপর ফোকাস করবে, অ্যালগরিদমিক সিস্টেমসহ যে বিষয়গুলো আচরণগত আসক্তির কারণ হিসবে কাজ করতে পারে সে বিষয়গুলো নিয়ে কাজ করবে। নাবালকদের জন্য গোপনীয়তা, সুরক্ষা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য টিকটক যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে কিনা তাও তদন্ত করবে। অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষার বিষয়টির পাশাপাশি, কমিশন টিকটক তার প্ল্যাটফর্মে বিজ্ঞাপনগুলিতে একটি নির্ভরযোগ্য ডাটাবেস সরবরাহ করে কিনা তা দেখছে যাতে গবেষকরা সম্ভাব্য অনলাইন ঝুঁকিগুলি যাচাই করতে পারেন।

এদিকে টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, তরুণদের নিরাপদ রাখতে বিশেষজ্ঞ এবং শিল্পের সাথে কাজ চালিয়ে যাবে। আর এ বিষয়ে ইউরোপীয় কমিশনের কাছে এই কাজটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার অপেক্ষায় রয়েছে টিকটক।

টিকটকের একজন মুখপাত্র বলেছেন, ‘টিনএজারদের রক্ষা করার জন্য এবং ১৩ বছরের কম বয়সীকে প্ল্যাটফর্ম থেকে দূরে রাখার জন্য টিকটকের ফিচারস সেটিংসের পরিবর্তন আনতে কাজ করছে।’

ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর পর ডিএসএ এর দ্বিতীয় তদন্ত হচ্ছে টিকটকে। ওই প্রতিবেদনে বলা হয়, ডিএসএ–এর নিয়ম লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হলে টিকটককে তার বিশ্বব্যাপী টার্নওভারের ৬ শতাংশ পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি