রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

জমে উঠেছে ‘লাইকি ট্যালেন্টস’ ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: সংক্ষিপ্ত ভিডিও তৈরির প্ল্যাটফর্ম লাইকি সম্প্রতি ‘লাইকি ট্যালেন্টস’ শীর্ষক এক ব্যতিক্রমী প্রতিভা অন্বেষণ ক্যাম্পেইন শুরু করেছে।

চলতি বছরের ২৯ মার্চ শুরু হওয়া লাইকির এ বছরের সবচেয়ে বড় এই ইভেন্টটি চলবে আগামী ২৩ মে পর্যন্ত। সৃজনশীল পারফর্মেন্স দিয়ে পরিচিতি লাভ করতে আগ্রহী প্রতিভাবান এবং সম্ভাবনাময় কনটেন্ট ক্রিয়েটররা এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা লাভ করবে। ‘ফেম – গ্লোরি – ইনফ্লুয়েন্স’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি এখন পুরোদমে চলছে। জনপ্রিয় প্ল্যাটফর্ম লাইকি কাম্পেইনের সেরা কনটেন্ট ক্রিয়েটরদের প্রদান করবে আকর্ষণীয় পুরস্কার। ‘লাইকি ট্যালেন্টস’ মূলত একটি প্রতিযোগিতা, যেখানে সর্বাধিক জনপ্রিয় এবং দক্ষ ২৬টি গ্রুপ তাদের সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পাবে। প্রতি গ্রুপে ১০ জন সদস্য থাকবে, যারা ৮ সপ্তাহব্যাপী হ্যাশট্যাগ চ্যালেঞ্জে অংশ নিবে।

পপুলারিটি পয়েন্টস (১টি লাইক = ১ পয়েন্ট) এবং ফলোয়ার (১জন ফলোয়ার = ১০ পয়েন্ট) সংগ্রহ করতে প্রত্যেক সদস্য প্রতিযোগিতার হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতি সপ্তাহে ৭টি ভিডিও পোস্ট করতে পারবে। প্রতি সপ্তাহে র‌্যাঙ্কিংয়ে নিচে থাকা ৩টি গ্রুপ বাদ পড়বে এবং শীর্ষে থাকা গ্রুপগুলো ৪২,০০০ টাকা সমমূল্যের সাপ্তাহিক বিজয়ী পুরস্কার অর্জনের পাশাপাশি লাইকি অ্যাপে পরিচিতি লাভ করবে।

লাইকি বাংলাদেশের হেড অব অপারেশনস ইয়ান বলেন, ‘ব্যবহারকারীদের প্রতিভা প্রকাশে সব রকম সুবিধা প্রদানে আগ্রহী লাইকি। আমরা আশা করি যে, এই ক্যাম্পেইনের মাধ্যমে লাইকি ব্যবহারকারীরা আরও বেশি সংখ্যক শ্রোতার সামনে নিজেদের প্রতিভা প্রদর্শন করতে পারবেন এবং একই সাথে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার।’

বিদ্যমান লাইকি ইনফ্লুয়েন্সাররা তাদের ফলোয়ারদের সাথে আরও ভালোভাবে যোগাযোগের উপায় হিসেবে এই প্রতিযোগিতাকে সাধুবাদ জানান এবং ভবিষ্যত লাইকি তারকারা অসাধারণ এই সুযোগকে কাজে লাগিয়ে এই প্ল্যাটফর্মে নিজেদের প্রতিষ্ঠার চেষ্টা করছেন। ‘লাইকি ট্যালেন্টস’ বিজয়ীকে লাইকি দিতে যাচ্ছে মিডিয়া কভারেজ এবং সাক্ষাতকার সহ একটি মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার সুবর্ণ সুযোগ, যা সব মিলিয়ে ১২ লাখ টাকা সমমূল্যের।

এ ক্যাম্পেইনে  থাকা জনপ্রিয় গ্রুপগুলোর মধ্যে রয়েছে #ফিশারক্যাটস #রয়ালস্টার #ড্রিমল্যান্ড  #ব্ল্যাকলায়ন, #দুরন্ত এবং আরও অনেকে। প্রতিযোগিতাটি জমে ওঠার সাথে সাথে ফ্যান এবং ফলোয়াররা সামনে আরও কঠিন লড়াই দেখতে পাবে বলে আশা করা যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি