বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

প্রিমিয়াম সিরিজের নতুন চার মডেলের ওয়ালটন ফ্রিজ

নিশ্চিত করবে ভাইরাস-ব্যাকটেরিয়ামুক্ত স্বাস্থ্যকর ফ্রেস খাবার, বাড়াবে ঘরের আভিজাত্য

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম সিরিজের নতুন চার মডেলের রেফ্রিজারেটর বাজারে ছাড়লো বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। নান্দনিক ডিজাইন এবং অত্যাধুনিক প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ ফিচারসমৃদ্ধ ওয়ালটনের এই ফ্রিজ বাড়িয়ে দেবে ঘরের আভিজাত্য। নিশ্চিত করবে ভাইরাস ও ব্যাকটেরিয়ামুক্ত স্বাস্থ্যকর ফ্রেস খাবার। স্বাস্থ্যসচেতন আধুনিক মানুষের প্রয়োজনীয়তা ও চাহিদা পূরণে প্রিমিয়াম সিরিজের এই রেফ্রিজারেটরগুলো নিয়ে এলো ওয়ালটন।

জানা গেছে, আন্তর্জাতিকমানের প্রিমিয়াম সিরিজের ওয়ালটন রেফ্রিজারেটরের বিশেষ ফিচারের মধ্যে রয়েছে সিন্থো ফ্রেস ও ইউভি-সি টেকনোলজি, ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর (আইজিটি), স্মার্ট কন্ট্রোল ফিচার, সিরামিক কোডেট প্রিমিয়াম গøাস এবং এলিগ্যান্ট ডোর হ্যান্ডেল ইত্যাদি। ২৪৪ থেকে ২৬৮ লিটার ধারণক্ষমতার ফ্রিজগুলো চলতি মাসেই বাজারে আসবে। মডেলভেদে দাম থাকবে ৪০,৫৯০ থেকে ৪৬,৯৯০ টাকার মধ্যে।

এ উপলক্ষ্যে রোববার (৯ অক্টোবর, ২০২২) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রিমিয়াম সিরিজের রেফ্রিজারেটরগুলো উন্মোচন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি. এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা নিলু ও হুমায়ূন কবীর, ওয়ালটন প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান ও মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, চীফ প্রোডাকশন অফিসার মোহাম্মদ ইউসুফ আলী, চীফ মার্কেটিং অফিসার মোহাম্মদ ফিরোজ আলম, ওয়ালটন রেফ্রিজারেটরের চীফ বিজনেস অফিসার আনিসুর রহমান মল্লিক, রেফ্রিজারেটরের রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান তোফায়েল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি. এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ বলেন, নতুন কিছু উদ্ভাবন ও প্রয়োগ করতে গেলে ব্যাপক গবেষণার প্রয়োজন হয়, সামর্থ্যরে সবটুকু ঢেলে দিয়ে কাজ করতে হয়। আমাদের এ ধরনের উদ্ভাবনী প্রচেষ্টা অব্যাহত থাকবে। রেফ্রিজারেটরসহ সব পণ্যে গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার ও প্রযুক্তি যুক্ত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি