মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

এইচপি ২০২১- সালের সেরা প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের পুরস্কৃত করল

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : গতকাল ২৪ জানুয়ারি এক অনলাইন কনফারেন্সের মাধ্যমে ২০২১ সালের সেরা ডিস্ট্রিবিউটর, পার্টনার এবং সেলস পারফর্মারদের বিভিন্ন ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করলো বিশ্বখ্যাত প্রযুক্তি পন্য নির্মাতা প্রতিষ্ঠান এইচপি।

এইচপি পাওয়ার পার্টনার হিসেবে ২০২১ এর বিপিএস (বিজনেস পার্সোনাল সিস্টেম) ব্যবসার জন্য বেস্ট এমপ্লিফাই এ্যাওয়ার্ড পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বেস্ট কমার্সিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে সম্মাননা পেয়েছে স্টারসীড টেকনোলজিস (এস) পিটিই লিঃ এবং প্লাটিনাম ক্যাটাগরিতে বেস্ট রিটেইলারের পুরস্কার পেয়েছে এরনা লিমিটেড। এন্টারপ্রাইজ এবং গভর্ণমেন্ট সেলস ক্যাটেগরিতে সেরার পুরস্কার পেয়েছেন যথাক্রমে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর মো: আলি ইমাম ও মো: জাহাঙ্গীর হোসেন। এদিকে, চ্যানেল সেলস এর জন্য এইচপি বেস্ট সেলস পারসন এ্যাওয়ার্ড পেয়েছেন স্টারসীড এর নিয়াজ মোরশেদ তুহিন।

এইচপি’র পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন বলেন, “আমাদের পার্টনার প্রতিষ্ঠানের সম্মানিত কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে এইচপি’র ল্যাপটপ ও ডেস্কটপ গুলোকে সাধারন মানুষের কাছে পৌঁছে দিয়ে আমাদেরকে এই এ্যাওয়ার্ড প্রাপ্তিতে সহযোগিতা করেছেন।

তাছাড়া এইচপি বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ প্রতিনিয়ত আমাদের বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়েছেন। তাই, আমরা স্মার্ট এর পক্ষ থেকে এইচপি বংলাদেশ এবং সকল পার্টনার প্রতিষ্ঠানের মালিক এবং কর্মকর্তা কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই পুরস্কার প্রাপ্তি এইচপি বাংলাদেশ, স্মার্ট ও সকল পার্টনারদের একসাথে কাজের ফসল। ভবিষ্যতেও আমরা এই ধারাবাহিকতা ধরে রেখে দেশের তথ্যপ্রযুক্তি খাতে একসাথে ভূমিকা রাখতে পারব বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।” 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি