শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
31.6 C
Dhaka

” ইন্সটা পে” মার্চেন্টেদের জন্য ইকুরিয়ারের নতুন সেবা

ব্যবসার ক্যাশ অন ডেলিভারির টাকা এবার মার্চেন্টরা হাতে পেয়ে যাবেন ডেলিভারির সঙ্গে সঙ্গেই

টেকভিশন২৪ প্রতিবেদকঃ ডটলাইনস-এর উদ্যোগ ইকুরিয়ার, দেশের প্রথম এবং সবচেয়ে বড় কুরিয়ার প্রতিষ্ঠান হিসেবে সবসময়ই তাঁর গ্রাহক ও মার্চেন্টদের সর্বোত্তম সেবা দেওয়ার জন্য কাজ করে চলেছে। মার্চেন্টের ব্যবসাকে সহজ এবং আরো বেশি লাভবান করাই ইকুরিয়ার এর প্রতিটি উদ্দ্যেগ এবং উদ্ভাবনের মুখ্য উদ্দেশ্য থাকে। তারই ধারাবাহিকতায় এবার ইকুরিয়ার তাঁর মার্চেন্টের চাহিদা সাপেক্ষে নিয়ে এসেছে  “ইকুরিয়ার ইন্সটা পে”। 

অনলাইন ব্যবসার যুগে, গ্রাহকরা বেশির ভাগ ক্ষেত্রেই ক্যাশ অন ডেলিভারি অপসন টা পছন্দ করেন। “ক্যাশ অন ডেলিভারিতে” মার্চেন্ট বা ব্যবসায়ীর কাছে টাকা পৌঁছায় কচ্ছপের গতিতে, কারণ কুরিয়ার কোম্পানি রা সাধারণত সপ্তাহে সর্বোচ্চ একবার টাকা রিকন্সিলিয়েশন করে থাকে মার্চেণ্টদের সাথে। এতে করে, ছোট থেকে মাঝারি মার্চেন্ট দের একটা বড় অংশের পুঁজি আটকে থাকে কুরিয়ার বা পার্সেল ডেলিভারি কোম্পানির কাছে। এটা যেমন ব্যবসায়ীদের আত্মবিশ্বাস কমায়, ঠিক তেমনি প্রয়োজনের সময় হাতে টাকা থাকে না। অনেক ক্ষেত্রেই পরের সপ্তাহের প্রোডাক্ট ডেলিভারি বিলম্বিত হয়ে যায় পুঁজির অভাবে।

ইন্সটা পে

“ইকুরিয়ার ইন্সটা পে” এর মাধ্যমে ব্যবসার ক্যাশ অন ডেলিভারির টাকা এবার মার্চেন্ট নিজের হাতে পেয়ে যাবেন ডেলিভারি এর সঙ্গে সঙ্গেই । ইকুরিয়ার ডেলিভারি এজেন্ট পার্সেল গ্রাহকের হাতে পৌঁছানো মাত্র, এবং গ্রাহক ক্যাশ টাকা এজেন্ট কে প্রদান করার সাথে সাথেই, মার্চেন্ট ডিজিটালি তাদের পেমেন্ট পেয়ে যাবেন ইনস্টেন্টলি।  

ফলে এখন বাংলাদেশ এর যে কোন জায়গায় পণ্য, অফিসিয়াল পার্সেল, ডকুমেন্টস পৌঁছানোর সাথে সাথে সাথেই মার্চেন্ট পেয়ে যাবেন পেমেন্ট এর টাকা । দেশে এই প্রথম এই ধরনের সেবা নিয়ে এলো ইকুরিয়ার। সুদীর্ঘ পরিকল্পনার পর তারা সম্ভাবনার নতুন এই দুয়ার উন্মোচন করতে সক্ষম হয়েছে।

ইন্সটা পে
ইন্সটা পে

ইকুরিয়ারের সিইও বিপ্লব ঘোষ রাহুল বলেন, ‘ইকুরিয়ারের প্রায় পঁচিশ হাজার মার্চেন্ট সাফল্যের সাথে ব্যবসা করে চলছে ।  ইকুরিয়ার সবসময় মার্চেন্টের সাফল্যের কথা চিন্তা করে কাজ করে এসেছে।  ইকুরিয়ার ‘ইন্সটা পে’ এর ফলে মার্চেন্টদের টাকার প্রবাহ থাকবে তাঁদের ইচ্ছা অনুযায়ী। পুঁজির সমস্যা আর কোনো সময় থাকবে না ইকুরিয়ার গ্রাহক এবং মার্চেন্টদের। নগদ টাকা কে ডিজিটাল কারেন্সীতে রূপান্তর করে, আমাদের দেশ নেত্রী ও প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল বাংলাদেশ’ এর স্বপ্ন বাস্তবায়নে আরো এক ধাপ এগিয়ে যাবো আমরা ইকুরিয়ার ‘ইন্সটা পে’ এর মাধ্যমে’ ।

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি