বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
25.5 C
Dhaka

ইন্টারনেটে ভাষার সার্বজনীন গ্রহনযোগ্যতা বিষয়ে ঢাকায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো দিনব্যাপী ‘ইউএ টেকনিক্যাল ট্রেনিং ফর ইঞ্জিনিয়ার্স এন্ড সফটওয়্যার ডেভেলপার্স’ শীর্ষক আয়োজন। হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এই আয়োজনে সিস্টেম অ্যাডমিস্ট্রেটর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার, সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রায় ৭০ জন পেশাজীবি অংশগ্রহন করেন। ইউনিভার্সেল একসেপ্টেন্স (ইউএ) স্টিয়ারিং গ্রæপ এবং ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইক্যান) এর সহযোগিতায় পালিত হয়েছে সর্বজনীন গ্রহণযোগ্যতা (ইউনিভার্সেল একসেপ্টেন্স) দিবসের এই আয়োজন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইক্যান এর পরিচালনা পর্ষদের সদস্য সাজিদ রহমান, আইক্যান দক্ষিণ এশিয়া ভাইস প্রেসিডেন্ট (স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট) সমিরন গুপ্তা, আইসক বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ড. নাদির বিন আলী। এ সময় আইক্যানের প্রেসিডেন্ট ও সিইও স্যালি কস্টারটন এর একটি ডিডিও বক্তব্য উপস্থাপন করা হয়।

দিনব্যাপী কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ডেপুটি ডিরেক্টর ড. শামসুজ্জোহা, আইসক বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি শাহ জাহিদুর রহমান, আইসিটি বিভাগের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরন প্রকল্পের পরামর্শক মোঃ মামুন অর রশীদ, আইক্যানের ই-মেইল এড্রেসিং ইন্টারন্যাশনালাইজেশন (ইএআই) ওয়ার্কিং গ্রæপের ভাইস চেয়ার আবদুল মোনেম গালিলা এবং ইউএসজি অ্যাম্বেসেডর সুশান্ত সিনহা।

প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহকারীদের হাতে সনদপত্র তুলে দেন বিটিআরসি’র ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোঃ ইমদাদুল হক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভ‚ঁইয়া, আইসক বাংলাদেশ চ্যাপ্টারের বোর্ড অফ ট্রাস্টির সদস্য মোঃ জাহাঙ্গির হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব, কোষাধ্যক্ষ নাসির ফিরোজ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি