রবিবার, মে ১০, ২০২৬
25.9 C
Dhaka

ইউরোপের তথ্য যুক্তরাষ্ট্রের সার্ভারে পাঠিয়ে এক বিলিয়ন জরিমানার মুখে মেটা

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রের সার্ভারে ট্রান্সফার করায় বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে যাচ্ছে মেটা। দুই সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবারের জরিমানার অঙ্ক আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। এর আগে ইউরোপীয়দের প্রাইভেসি লঙ্ঘন করায় আমাজনকে ৮০৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল। ফলে ধারণা করা হচ্ছে, এবার হয়ত ফেসবুকের মূল কোম্পানি মেটাকে এক বিলিয়ন ডলারের বেশি জরিমানা দিতে হবে।

স্কাই নিউজ জানিয়েছে, আয়ারল্যান্ডভিত্তিক ‘ডাটা প্রটেকশন কমিশন’ (ডিপিসি) সোমবারই এ নিয়ে একটি রায় প্রদান করবে। এতে জরিমানার পাশাপাশি, ভবিষ্যতে ফেসবুকের ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রে পাচার বন্ধের নির্দেশ দেয়া হবে। আটলান্টিকের দুই পাড়ের মধ্যে অবাধ তথ্য প্রবাহ বন্ধে উদ্যোগ নিচ্ছে ইউরোপ। কারণ, যুক্তরাষ্ট্রের প্রাইভেসি আইন বেশ দুর্বল। এরফলে ইউরোপীয়দের তথ্যও হুমকিতে পড়তে পারে।

এর আগে জানুয়ারি মাসে ফেসবুককে ৩৯০ মিলিয়ন ডলার জরিমানা করে ডিপিসি। ফেসবুক তার ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানোর অনুমতি দিতে বাধ্য করে, যা ইউরোপীয় ইউনিয়নের প্রাইভেসি আইনকে লঙ্ঘন করেছিল। মূলত ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমকে পর্যবেক্ষণ করে তার কাছে প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রদর্শন করে ফেসবুক।

এর ফলে বিজ্ঞাপনদাতারা সহজেই তাদের টার্গেট করা ক্রেতা খুঁজে পায়। তবে ইইউ এমন তথ্য হাতিয়ে নেয়াকে প্রাইভেসি আইনের লঙ্ঘন মনে করে। এর আগে মেটার আরেক শাখা হোয়াটস অ্যাপকেও জরিমানা করেছিল ডিপিসি।

 

এই সপ্তাহের জনপ্রিয়

শুরু হয়েছে ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, ক্রিয়েটর এবং উদ্ভাবকদের এআই...

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব...

বিডিনগের নতুন কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের...

ট্রাফিক আইন লঙ্ঘনে কাটা যাবে পয়েন্ট, চালু হচ্ছে ‘আরএসপিএস’ অ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: ট্রাফিক আইন লঙ্ঘন করলে এবার চালকদের ড্রাইভিং...

বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ আনলো হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উন্নত...

সর্বশেষ

ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানের সরকার পাশে থাকবে: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ক্যাবল অপারেটর, আইএসপি এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো...

বিসিএস রাজশাহী শাখায় প্রিন্টার রিপেয়ার ও মেইনটেন্যান্স বিষয়ক কর্মশালা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ কম্পিউটার...

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, এন্ট্রি-লেভেল সেগমেন্টে...

দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক অবস্থায় আছে: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে...

ব্র্যাক ইউনিভার্সিটি ফুটসালে চ্যাম্পিয়ন বিজিএমইএ ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘কিকফেস্ট-২০২৬’ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার...

৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের রংপুর আঞ্চলিক পর্ব সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো '৩য় বাংলাদেশ এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি