সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
26 C
Dhaka

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মালয়েশিয়ায় প্রোগ্রামিং প্রতিযোগিতা

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, সংস্কৃতি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  ও  শহীদ দিবসের ইতিহাস তুলে ধরতে তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান ইয়ুথ হাব মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শিশু- কিশোরদের নিয়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে। 

দুই ঘন্টা ব্যাপী ভার্চুয়াল এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা স্ক্র্যাচ প্রোগ্রামিং ব্যবহার করে বিভিন্ন এন্যানিমেশন তৈরি করে। যার মাধ্যমে তারা বাংলা ভাষা ও ভাষা আন্দোলনের ইতিহাসকে তুলে ধরে। প্রতিযোগিতায় ২৮ জন শিশু- কিশোর অংশগ্রহণ করে। সকল প্রতিযোগিদের কে ডাকযোগে দ্রুত উপহার সামগ্রী প্রেরণ করা হবে। 

উল্লেখ্য ফেব্রুয়ারির প্রথম শনিবার থেকে  ইয়ুথ হাব ও বিডি এক্সপ্যাট কিডস ক্লাব ভার্চুয়ালি কোডিং কর্মশালা শুরু করেছে। এই কর্মশালয় স্ক্র্যাচ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং ও এপইনভেন্টর শেখানো হচ্ছে, যা মার্চ মাসের শেষ শনিবার পর্যন্ত চলবে। মার্চ মাসে শিশু- কিশোরদের নিয়ে একটি হ্যাকাথন করার পরিকল্পনা আছে আয়োজকদের।  

ইয়ুথ হাবের প্রেসিডেন্ট পাভেল সারওয়ার জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে বাংলাদেশ, মালয়েশিয়া ও যে সকল দেশে প্রবাসী বাংলাদেশি বেশি সে সকল দেশ গুলোতে আমরা এই কর্মশালা, প্রতিযোগিতা ও ইভেন্ট গুলোর আয়োজন করছি। আমরা এর মাধ্যমে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে দক্ষ করে গড়ে তুলতে চেষ্টা করছি। 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি