বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
28 C
Dhaka

অনলাইন মার্কেটপ্লেস “পায়রা.শপ” এর আনুষ্ঠানিক উদ্বোধন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: করনাকালীন ও পরবর্তী সময়ের পরিবর্তিত বিশ্বব্যবস্থায় ই-কমার্স তথা অনলাইন ভিত্তিক কেনাকাটায় একটা যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে।

ঘরে বসে অনলাইনে ভার্চুয়াল অর্ডারের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় সকল ধরনের পণ্য সামগ্রী ক্রয়ে মানুষের আগ্রহ এবং অংশগ্রহণ যেমন উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে, তেমনি বেড়েছে বিভিন্ন ধরনের ই-কমার্স /অনলাইন বিক্রয়কারী প্রতিষ্ঠান। কিন্তু অনেক ক্ষেত্রেই ক্রেতা সাধারণ পাচ্ছেন না তাদের মনের মত পণ্য অথবা সেবা।

বিভিন্নভাবে ক্রেতারা প্রতারিত হচ্ছেন মর্মে অভিযোগ উঠছে এবং জনসাধারণ বিভিন্নধরনের স্ক্যামের শিকার হয়ে অনলাইন কেনাকাটা থেকে আগ্রহ হারাচ্ছেন।

এমনই এক প্রেক্ষাপটে “we value quality” এই স্লোগান কে ধারন করে অদ্য ১৩/১১/২০২০ ইং তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একঝাঁক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে সফল উদ্যোক্তাদের মানসম্পন্ন পণ্য সামগ্রী নিয়ে “পায়রা.শপ” নামে একটি ব্যাতিক্রমধর্মী ই-কমার্স/অনলাইন মার্কেটপ্লেস www.payra.shop এর যাত্রা শুরু হলো। প্রতিষ্ঠানটিতে প্রাথমিকভাবে প্রায় ১৬০ টি স্টোর/ভেন্ডর অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গ্রান্ড রয়াল রেস্টুরেন্টে এক অনারাম্বর অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে এই ভিন্নধর্মী অনলাইন মার্কেটপ্লেস এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পায়রা শপের ডিরেক্টর (অপারেশন্স) মোঃ মোজাম্মেল হক পলাশ, ডিরেক্টর (ডেভলপমেন্ট) মোঃ কামাল হোসেন, ডিরেক্টর (মার্কেটিং) মোঃ বদরুল আলম রাসেল, ডিরেক্টর (এডমিন) ফারজানা হক কচি, ডিরেক্টর (ফাইন্যান্স) তানজিনা আলম মৌ, এস ভিপি নাজনীন চৌধুরী সিমন্তি, ভিপি তানজুম শশী, এভিপি ফাতেমা ইমতিয়াজ, এক্সিকিউটিভ মুকুট, আসাদ সহ পায়রা শপ টিমের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সম্মানিত মিডিয়া ব্যাক্তিত্ববৃন্দ।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি