বুধবার, জুলাই ২২, ২০২৬
26.1 C
Dhaka

৯০ হার্জ ডিসপ্লে, হেলিও জি৮০ এবং ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো সম্প্রতি বাংলাদেশে তাদের স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোনের ঘোষণা দিল। ব্র্যান্ডের স্পার্ক সিরিজের মধ্যে এটিই হতে যাচ্ছে সবচেয়ে শক্তিশালী ফোন। এর বেশ কিছু প্রধান বৈশিষ্টের মধ্যে বড় ডিসপ্লে যার রয়েছে হাই রিফ্রেশ রেট সাপোর্ট, গেমিং প্রোসেসর এবং শক্তিশালী ব্যাটারি অন্যতম।

টেকনো স্পার্ক সেভেন প্রো-তে রয়েছে ৬.৬” এইচডি প্লাস ডট ইন ডিসপ্লে। ফোনটির রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট যা ব্যবহারকারীকে দিবে চমৎকার অভিজ্ঞতা। এতে আরও আছে হাইওএস ৭.৭ যা এন্ড্রয়েড ১১ এর উপর নির্মিত। স্পার্ক সেভেন প্রো ফোনের পিছনে রয়েছে ৩ টি ক্যামেরা যার মূল সেন্সর ৪৮ মেগাপিক্সেলের, এছাড়া রয়েছে ডেপথ সেন্সর এবং এআই লেন্স। ফোনটির সামনে থাকছে ৮মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।  

টেকনো স্পার্ক সেভেন প্রো-এর আছে মিডিয়াটেক হেলিও জি৮০ গেমিং প্রোসেসর। ১০ ওয়্যাট-এর ফাস্ট চার্জিং সুবিধার সাথে থাকছে ৫০০০এমএএইচ বিশাল ব্যাটারি। ফোনটির পিছনে রেয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

ফোনটি আগামী ২ মে, ২০২১ থেকে বাংলাদেশের রিটেইল শপগুলোতে এবং ২৯-৩০ এপ্রিল দারাজ-এর ফ্ল্যাশ সেইলে স্পেশাল অফারে পাওয়া যাবে।    

ফোনটি ম্যাগনেট ব্ল্যাক, আল্পস ব্লু এবং স্প্রুচ গ্রিন রঙে বাজারে কিনতে পাওয়া যাবে।

দাম ৪জিবি/৬৪জিবি ১৩,৪৯০ টাকা এবং ৬জিবি/৬৪জিবি ১৪,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।   

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি