রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
33.1 C
Dhaka

৯০ জন ফ্রিল্যান্সারকে উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিলো বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: শনিবার (১১ নভেম্বর, ২০২৩) বিকাল ৪.০০ ঘটিকায় রাজধানীস্থ এক সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’ এবং ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্রিল্যান্সার টু অন্ত্রেপ্রেনারঃ অ্যাচিভ ইওর গোল্‌স্‌ (Freelancer to Entrepreneur: Achieve Your Goals)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবারে ৬ টি ব্যাচ থেকে সনদপত্র লাভ করেছে মোট ৯০ জন ফ্রিল্যান্সার। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিজনেস প্রোমোশন কাউন্সিলের সম্মানিত কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহিম খান। তিনি তার বক্তব্যে বলেন, “যে কেউ ফ্রিল্যান্সার হতে পারেন। আপনাদের উদ্যোক্তাতে পরিণত করার দায়িত্ব আমাদের। বাক্কো, বিপিসি সবসময় ফ্রিল্যান্সারদের পাশে আছে। ভবিষ্যতে এধরণের কোর্সগুলোকে অনলাইনে নিয়ে আসা, শুধুমাত্র নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করাসহ আরও অনেক পরিকল্পনা করছি আমরা।

”বিশেষ অতিথির বক্তব্যে বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, “বাংলাদেশ সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’-এর স্বপ্ন বাস্তবায়নের জন্য দক্ষ জনবল তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেজন্যই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী ফ্রিল্যান্সারদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তায় পরিণত করতে আমাদের এই কর্মশালা। এখান থেকে থেকে একজন ফ্রিল্যান্সার উদ্যোক্তাতে পরিণত হবার ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাচ্ছেন, নতুন উদ্যোগ শুরুর পথে যে সব বাঁধা আসতে পারে সেসব সম্পর্কে অবগত হতে পারছেন, জানতে পারছেন সমস্যা থেকে উত্তরণের উপায়ও।

আমরা আশা করছি এখান থেকে অনেকেই উদ্যোক্তা হবেন ভবিষ্যতে, যারা বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে রাখবেন উল্লেখযোগ্য ভূমিকা।”

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

সর্বশেষ

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি