শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
30.5 C
Dhaka

৬৪ জেলার বিখ্যাত সব খাবার ও পণ্য নিয়ে ঢাকায় ৩ দিনের মেলা আগামীকাল থেকে

টেকভিশন২৪ ডেস্ক : ৬৪ জেলার বিখ্যাত সব খাবার ও পণ্য একই ছাদের নীচে। ব্যতিক্রমী এই মেলার আয়োজন করতে যাচ্ছে “নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশন। এখানে আপনি যেমন আপনার জেলার সেরা খাবারটি খেতে পারবেন একইভাবে খেতে পারবেন অন্য যে কোন জেলার স্বাদের খাবারটি। ৬৪ জেলার বিখ্যাত সব রান্না করা খাবার ও ৬৪ জেলার বিখ্যাত সব পণ্য নিয়ে মেলা ৩ দিনব্যাপী এই মেলা চলবে ২৪, ২৫ ও ২৬ অগাস্ট সকাল ১০ টা থেকে রাত ১০ টা, ধানমণ্ডি সেলিব্রেটি কনভেনশন হলে।

মেলার উদ্বোধন করবেন মোঃ জাহিদ আহসান রাসেল, প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আরও উপস্থিত থাকবেন, আইসিটি ডিভিশনের আইডিয়া প্রোজেক্টের পিডি ও অন্যান্য সিনিয়র সরকারী কর্মকর্তা বৃন্দ এবং দেশের বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব।

মেলার আয়োজক ও নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইকবাল বাহার জানান, জেলা পর্যায়ের উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন স্বাদের খাবার ও পণ্য নিয়ে ঢাকায় মেলা খুবই কম হয় তাও আবার ৬৪ জেলার উদ্যোক্তাদের নিয়ে একই ছাদের নীচে। মুলত প্রান্তিক উদ্যোক্তাদের প্রমোট করতেই এই মেলার আয়োজন এবং একই সাথে জেলা ব্র্যান্ডিং করা। জেলা পর্যায়ের বিখ্যাত খাবার ও বিখ্যাত পণ্য গুলোকে সারা দেশে ছড়িয়ে দেয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। এখন থেকে এই রকম মেলা প্রতি বছর ২ বার করা হবে।

“নিজের বলার মতো একটা গল্প” উদ্যোক্তা হবার যাবতীয় প্রশিক্ষন, দক্ষতা ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন কর্মশালার প্লাটফর্ম – উদ্যোক্তা তৈরির কারখানা। এটা বাংলাদেশের একমাত্র প্লাটফর্ম যেখানে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়। এটা দেশের তরুণদের উৎসর্গ করে বাংলাদেশের জন্য ইকবাল বাহার এর নিঃস্বার্থ স্বেচ্ছাসেবী কাজ। লিডারশীপ, একটিভিটি, সম্পর্ক ও সাংগঠনিক কাঠামোর দিক থেকে এটি বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ও ব্যতিক্রমি উদ্যোক্তা সংগঠন। 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি