Monday, October 12, 2026
34.3 C
Dhaka

২৬০ ওয়াটের ফাস্ট-চার্জার আনল ইনফিনিক্স

মাত্র সাড়ে সাত মিনিটে চার্জ হবে ইনফিনিক্সের ফোন

টেকভিশন২৪ ডেস্ক:  ২৬০ ওয়াটের ফাস্ট-চার্জার বাজারে এনেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। মাত্র সাড়ে সাত মিনিটেই ফোনের চার্জ পূর্ণ করবে এই চার্জার। বৃহস্পতিবার (৯ মার্চ) প্রতিষ্ঠানটি একইসাথে তাদের ১১০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জারও উন্মোচন করেছে। এর মাধ্যমে স্মার্টফোন চার্জিং প্রযুক্তিতে কয়েক ধাপ এগিয়ে গেল ইনফিনিক্স।

গ্রাহকদের অল-রাউন্ড ফাস্টচার্জ সমাধান দিতে আসন্ন নোট সিরিজে এই চার্জার অন্তর্ভুক্ত করবে ইনফিনিক্স। ২৬০ ওয়াটের এই অল-রাউন্ড ফাস্টচার্জার দিয়ে মাত্র ১ মিনিটেই ফোন চার্জ করা যাবে শূণ্য থেকে ২৫ শতাংশ পর্যন্ত। আর শূণ্য থেকে থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র ৭.৫ মিনিট। এছাড়াও, ১১০ ওয়াটের ওয়্যারলেস ফাস্টচার্জার দিয়ে মাত্র ১৬ মিনিটে পুরো চার্জ করা যাবে ইনফিনিক্সের ফোন।

ইনফিনিক্সের ডেপুটি জেনারেল ম্যানেজার লিয়াং ঝ্যাং বলেন, “গ্রাহকদের নিয়ত পরিবর্তনশীল চাহিদার সাথে সঙ্গতি রেখে চার্জিং প্রযুক্তিকে উন্নত করতে দীর্ঘদিন যাবত কাজ করছে ইনফিনিক্স। ২৬০ ওয়াট ও ১১০ ওয়াট ওয়্যারলেস অল-রাউন্ড ফাস্ট-চার্জ প্রযুক্তি বাজারে আনতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমাদের অল-রাউন্ড ফাস্টচার্জ সল্যুশন, ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে। আমরা এই উদ্ভাবনের মাধ্যমে ইনফিনিক্স ব্যবহারকারীদের একটি সেরা চার্জিং অভিজ্ঞতা প্রদান করতে চেষ্টা করেছি।”

ইনফিনিক্সের অত্যাধুনিক এই অল-রাউন্ড ফাস্টচার্জ প্রযুক্তি যেকোনো পরিবেশে গ্রাহকদের চার্জিংয়ের প্রয়োজনীয়তা মেটাতে পারবে। ৫জি-র এই যুগে ফোন চার্জ নিয়ে সকল দুশ্চিন্তা থেকে গ্রাহকদের মুক্তি দেবে এই প্রযুক্তি।
ইনফিনিক্সের প্রথম প্রজন্মের অল-রাউন্ড ফাস্টচার্জ সল্যুশনে আছে দারুণ সব ফিচার। গ্রাহকরা এখন স্থানভেদে বিভিন্ন উপায়ে নিজেদের ফোন চার্জ দিতে পারবেন। দ্রুত, সহজ, স্মার্ট ও নিরাপদ চার্জিং সমাধান পাওয়া যাবে কোনো পাওয়ার সোর্সে আটকে না থেকেও।

উদ্ভাবনী এই সল্যুশনে তারযুক্ত ও তারহীন ফাস্ট চার্জিং ছাড়াও আছে রিভার্স চার্জিং, বাইপাস চার্জিং এবং মাল্টি-প্রটোকল চার্জিংয়ের মতো ব্যবস্থা। ফলে ফাস্ট চার্জিংয়ে অনন্য অভিজ্ঞতা দেবে ইনফিনিক্স। রিভার্স চার্জিং ব্যবস্থা থাকায়, এখন থেকে ফোনই হবে পোর্টেবল চার্জার। একইসাথে নাইট চার্জিং ও বাইপাস চার্জিংয়ের মতো ইন্টিলিজেন্ট চার্জিং ব্যবস্থা এবং মনিটরিং ফিচারও থাকছে নিরাপদ চার্জিংয়ের জন্য। পাশাপাশি এই ফিচারগুলো ফোনের ব্যাটারির তাপমাত্রা কমিয়ে রাখে এবং ব্যাটারি লাইফ বাড়াতে সাহায্য করে

ইনফিনিক্সের উদ্ভাবনী এই সমাধানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে চার্জিংয়ের নিরাপত্তাব্যবস্থা। ব্যবহার করা হয়েছে ১৪০টির বেশি প্রোটেকশন মেকানিজম এবং ২০টির বেশি টেম্পারেচার সেন্সর। যার ফলে প্রতিকূল পরিবেশেও ব্যবহার করা যাবে ইনফিনিক্সের ফোন।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল...

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি