শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
30.6 C
Dhaka

১০ই সেপ্টেম্বর ড্যাফোডিল অক্সফোর্ড সেন্টার অব এক্সিলেন্স ইন হসপিটালিটি’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং অক্সফোর্ড কালচারাল কালেক্টিভ এর সমন্বয়ে শীঘ্রই ড্যাফোডিল অক্সফোর্ড সেন্টার অব এক্সিলেন্স ইন হসপিটালিটি (ডিওসিইএইচ) এর উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছে যার মূল উদ্দেশ্য হচ্ছে কালিনারি আর্টস এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট এ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করা।

প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ১০ই সেপ্টেম্বর ২০২০ তারিখে “ড্যাফোডিল ইন্টারন্যাশনাল সিম্পোসিয়াম অন হসপিটালিটি” এর মাধ্যমে ঘোষণা করা হবে। উল্লেখ্য যে “ড্যাফোডিল ইন্টারন্যাশনাল সিম্পোসিয়াম অব হসপিটালিটি” একটি অনলাইন সিম্পোজিয়াম যেখানে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত দেশ বিদেশের সকল নাম করা ব্যক্তিবর্গ অনলাইনের মাধ্যমে যুক্ত থাকবেন।

২৬ আগস্ট ২০২০ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস টিভিতে আয়োজিত ভার্চূয়াল মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল- হক মজুমদারের সভাপতিত্বে আয়োজিত ভার্চূয়াল মিট দ্যা প্রেস এ বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন অক্সফোর্ড কালচারাল কালেক্টিভের চেয়ারম্যান এবং অক্সফোর্ড ব্রুকস্ ইউনিভার্সিটির অক্সফোর্ড স্কুল অব হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রাক্তন প্রধান মিঃ ডোনাল্ড স্লোয়ান, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ডিপার্টমেন্টের উপদেষ্টা আজিজ রহমান, বিভাগীয় প্রধান মাহাবুব পারভেজ সহযোগী অধ্যাপক মোঃ গোলাম মোস্তাফা।

সম্মেলনে জানানো হয়, আগামী ১০ই সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর চেয়ারম্যান ড. মোঃ সবুর খান যেখানে তিনি শিক্ষা ক্ষেত্রে কালিনারি আর্টস এবং হসপিটালিটি ম্যানেজমেন্টকে কেন আরও বেশী গুরুত্ব দেওয়া উচিত এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কিভাবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি এডুকেশনকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা করবেন। পাশাপাশি, উচ্চ শিক্ষা প্রদানে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে একাডেমিয়া, শিল্প ও সরকারের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা এবং কোভিডের কোভিড ১৯ এর প্রভাব এবং পরবর্তী অবস্থা নিয়েও তারা আলোচনা করবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন DOCEH এর স্টিয়ারিং কমিটির নেতৃত্বে থাকা অক্সফোর্ড কালচারাল কালেক্টিভের চেয়ারম্যান এবং অক্সফোর্ড ব্রুকস্ ইউনিভার্সিটির অক্সফোর্ড স্কুল অব হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রাক্তন প্রধান মিঃ ডোনাল্ড স্লোয়ান।
বিস্তারিত জানা যাবেঃ http://dish.daffodilvarsity.edu.bd/

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি