শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
31.6 C
Dhaka

নতুন ফ্ল্যাগশিপ ‘হেলিও৩০’

টেকভিশন২৪ ডেস্ক: এডিসন গ্রুপ প্রথমবারের মতো ৬ জিবি র‍্যামের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনলো। ‘হেলিও৩০’ মডেলের এই ফোনটি তৈরি হয়েছে সিম্ফনি মোবাইলের এডিসন ইন্ডাস্ট্রিজ কারখানায়। এডিসন গ্রুপের হেড অফিসে গ্রুপটির ম্যানেজিং ডিরেক্টর, জাকারিয়া শাহিদ এর উপস্থিতিতে ব্র্যান্ড এ্যাম্বাসেডর, চিত্রনায়িকা শবনম বুবলী, জনপ্রিয় চিত্রনায়ক, রিয়াজ, হেড অফ সেলস এন্ড মার্কেটিং, মোহাম্মাদ আবু সায়েম এবং হেড অফ প্রডাক্ট ম্যানেজম্যান্ট, মুনিম এমডি ইশতিয়াক এই ফোনটি উদ্বোধন করেন।

লেদার ব্যাক পার্ট ডিজাইনের ‘হেলিও৩০’ ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহৃত হয়েছে ৬.৬৭ ইঞ্চির ইন-সেল আইপিএস প্রযুক্তির পাঞ্চহোল ডিসপ্লে। যার রেজল্যুশন ১০৮০X২৪০০ পিক্সেল বা ফুল এইচডি প্লাস। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনের উচ্চগতি নিশ্চিত করতে আছে মিডিয়াটেক এর প্রিমিয়াম ক্যাটাগরির হ্যালিও পি৭০ ১২ এনএম চিপসেট এবং ২.১ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। জিপিউ হিসেবে রয়েছে ৯০০ মেগাহার্জ স্পীড। এর সঙ্গে ৬ জিবি র‍্যাম থাকায় পাওয়া যাবে দারুণ পারফরমেন্স। এর ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

নতুন এই ফোনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ১.৭৯ অ্যাপারচার সমৃদ্ধ ১০৮ মেগাপিক্সেল ইউএইচডি কোয়াড ক্যামেরা, যার একটিতে আছে ১১৫ ডিগ্রী ওয়াইড এ্যাংগেল লেন্স, অন্যটিতে ম্যাক্রো শট ক্যাপচারিং এবং আরেকটিতে আছে ডেপথ সেন্সর লেন্স। সেলফির জন্য এই ফোনের সামনে রয়েছে ডিসপ্লে ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপ দিতে এতে আছে ৫ হাজার  মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। দুটি ন্যানো সিম ব্যবহারের আছে এই স্মার্টফোনটিতে। মেমোরি কার্ডের জন্য রয়েছে আলাদা স্লট। এর ফেস আনলক ফিচার ০.৩ সেকেন্ডে ব্যবহারকারীর মুখাবয়ব রিড করতে পারবে। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন লক ও পাসওয়ার্ড।

জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, জাইরোস্কোপ সেন্সর এবং ম্যাগনেটিক সেন্সর রয়েছে নতুন এই স্মার্টফোনটিতে।

স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ১৪ হাজার ৯৯০ টাকা (ভ্যাট ছাড়া)। ফ্লেম অরেঞ্জ এবং মিন্ট গ্রীণ কালারে আজ থেকে সিম্ফনির সকল আউটলেটে এই স্মার্টফোনটি পাওয়া যাবে আকর্ষণীয় বান্ডেল অফার সহ।

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি