সোমবার, জুন ৮, ২০২৬
35.7 C
Dhaka

হিরো বাংলাদেশ এখন দারাজে 

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড হিরো বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষর করে। সম্প্রতি নিটল নিলয় টাওয়ারে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ চুক্তি অনুযায়ী, হিরো’র বেশ কয়েকটি মোটরসাইকেল এখন এই অনলাইন মার্কেটপ্লেস থেকে কেনা যাবে।

এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দারাজ হিরো বাংলাদেশের সাথে কাজ করা শুরু করেছে। এখন থেকে হিরো বাংলাদেশের সকল মডেল দারাজে পাওয়া যাবে। এছাড়াও, শীঘ্রই দারাজে পাওয়া যাবে ‘হিরো থ্রিলার ১৬০’। বাইকপ্রেমীরা এখন দারাজ থেকে নির্বাচিত ব্যাংকের মাধ্যমে ঝামেলাবিহীন পেমেন্ট সুবিধায় এবং বিনাসুদে সহজ কিস্তিতে এই মডেলগুলো কিনতে পারবেন।

এ নিয়ে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘দারাজ এবং হিরো বাংলাদেশ উভয়ের জন্য এটি আরেকটি মাইলফলক। যেহেতু হিরোর মোটরসাইকেলগুলো সকল শ্রেণিপেশার মানুষের কাছে বেশ জনপ্রিয়, তাই আমরা এগুলো দারাজে এনেছি। এর ফলে, আমাদের গ্রাহকদের তাদের কাঙ্ক্ষিত পণ্যের জন্য এক আউটলেট থেকে অন্য আউটলেটে ঘুরতে হবে না।’

উল্লেখ্য যে, দুই-চাকাবিশিষ্ট মোটরসাইকেল বিক্রয়ের জন্য কয়েক বছর আগে বাংলাদেশে আসে হিরো মোটোকর্প। পঞ্চাশটি আউটলেটের মাধ্যমে এগারোটি জনপ্রিয় মোটরসাইকেল এবং স্কুটার প্রাথমিকভাবে বাজারজাত করার জন্য তারা নিয়ে আসে। এশিয়ার বাজারে হিরো মোটোকর্পের প্রসারে এটি ছিল একটি বড় পদক্ষেপ। বাংলাদেশে হিরোর বাইকের তালিকায় রয়েছে ট্রেন্ডি এবং স্টাইলিশ – হিরো গ্ল্যামার, শক্তিশালী পারফর্মেন্সযুক্ত – হিরো হাঙ্ক এবং অন্যান্য জনপ্রিয় হিরো মোটরসাইকেলের মধ্যে রয়েছে আই৩এস প্রযুক্তির প্রথম বাইক – হিরো অ্যাচিভার। প্রথমবারের মতো হিরো মোটরসাইকেল বাংলাদেশে সকল হিরো বাইকে দিচ্ছে পাঁচ বছরের ওয়্যারেন্টি।

কেনাকাটাপ্রেমীদের নতুন অভিজ্ঞতা প্রদানে, জনপ্রিয় এই মোটরসাইকেলগুলো এখন থেকে দারাজে পাওয়া যাবে।

দারাজের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইভেট লেবেলের ক্যাটাগরি লিড মো. আশফাক-উর-রহমান, অটোমোটিভ অ্যান্ড মোটরসাইকেলের ক্যাটাগরি লিড মো. সাইফুল আলম পল্লব, অটোমোটিভ অ্যান্ড মোটরসাইকেলের কি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ আন্নাফ আলম, অটোমোটিভ অ্যান্ড মোটরসাইকেলের কি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ লুৎফুন নাহার পিনাক এবং অটোমোটিভ অ্যান্ড মোটরসাইকেলের কি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ আব্দুল্লাহ ফাহিম।

হিরো বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএনবিএল বাংলাদেশ লিমিটেডের সিওও নগেন্দ্র দ্বিবেদী, নিলয় মোটরস লিমিটেডের সিএমও আবু আসলাম, নিলয় মোটরস লিমিটেডের হেড অব অ্যাকাউন্টস আব্দুল্লাহ রাশেদ, নিলয় মোটরস লিমিটেডের হেড অব কর্পোরেশনস সেলস তানিম কুরাইশী এবং নিলয় মোটরস লিমিটেডের কর্পোরেট সেলসের কি অ্যাকাউন্ট ম্যানেজার তানভীর আদনান।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি