শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
31.3 C
Dhaka

হিজড়া জনগোষ্ঠী থেকে প্রশিক্ষণ পরবর্তী ২০ জনকে নিয়োগ দিয়েছে ফুডপ্যান্ডা

বৈচিত্র্য এবং বৃহত্তর অন্তর্ভুক্তির পথে। 

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত জনগোষ্ঠীর জন্য আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টিতে কাজ করছে অন-ডিমান্ড ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। এরই ধারাবাহিকতায়, ফুডপ্যান্ডা তাদের হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত জনগোষ্ঠীর প্রথম ব্যাচের রাইডারদের নিয়োগ দিয়েছে এবং এসব রাইডারদের সাইকেল ও স্মার্টফোন প্রদান করেছে। বাংলাদেশের হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত সম্প্রদায়ের সদস্যদের ক্ষমতায়নে নিবেদিত সংস্থা ট্রান্সেএন্ড’র সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে, ফুডপ্যান্ডা রাইডারদের কয়েক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ প্রদান করেছে এবং তাদের প্রয়োজনীয় ডেলিভারি উপকরণ ও সরঞ্জাম প্রদান করেছে, যাতে তারা ফুডপ্যান্ডার রাইডার হিসেবে স্বাধীনভাবে ও গর্বের সাথে কাজ করতে পারে। প্রাথমিকভাবে, চট্টগ্রাম ও ঢাকায় ২০ জন রাইডার নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও, হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত সম্প্রদায়ের আরও বেশ কয়েকজন সদস্য ইতিমধ্যে ফুডপ্যান্ডার প্যান্ডামার্ট ডার্ক স্টোরে ওয়্যারহাউস কর্মী হিসেবে কাজ করছেন।

প্রতিষ্ঠান হিসেবে ফুডপ্যান্ডা ব্যবসার বাইরেও মানুষ ও সম্প্রদায় নিয়ে চিন্তা করে এবং প্রতিষ্ঠানটি সমাজের বৃহত্তর কল্যাণে অবদান রাখার প্রয়াসে কাজ করতে চায়। দীর্ঘকাল ধরে, আমাদের সমাজে হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত মানুষদের উপেক্ষা করা হচ্ছে। মূলধারার সমাজ এবং ডিসকোর্স থেকে তাদের বাদ দেওয়া, তাদের কর্মসংস্থান এবং অর্থনৈতিক অংশগ্রহণকে সীমাবদ্ধ করেছে। শেষ কয়েক বছরে, সরকারের প্রচেষ্টার কারণে এই বাস্তবতা ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে। বাংলাদেশ সরকারের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে ফুডপ্যান্ডা বিশ্বাস করে, আরও বেশি অন্তর্ভুক্তমূলক দেশ গঠনের ফলে এমন একটি অর্থনীতি ও সমাজ গঠিত হবে, যার মাধ্যমে দেশ আরও সুদৃঢ়ভাবে সামনে এগিয়ে যাবে।

হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত মানুষদের জন্য সমান সুযোগ তৈরির আন্তরিক প্রয়াস থেকে ফুডপ্যান্ডা ট্রান্সএন্ড’র সাথে অংশীদারিত্ব করেছে। সামাজিক কল্যাণ সংস্থা ট্রান্সএন্ড হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত জনগোষ্ঠীর  ক্ষমতায়নে কাজ করে। ট্রান্সএন্ড পুরো প্রক্রিয়াকে সহজ করেছে এবং রাইডার নিয়োগ ও প্রশিক্ষণ প্রদানে ফুডপ্যান্ডাকে সহযোগিতা প্রদান করেছে। প্রশিক্ষণ শেষে, (১৭ জুন) এ নিয়ে চট্টগ্রামে তাদের আঞ্চলিক কার্যালয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাইডারদের মাঝে ডেলিভারি সরঞ্জাম বিতরণ করা হয়।

 

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

সর্বশেষ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি