শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
27 C
Dhaka

স্মার্ট বাংলাদেশে মেরিটাইমে প্রশিক্ষিত জনবলের অপার সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: আগামীর স্মার্ট বাংলাদেশে মেরিটাইমে প্রশিক্ষিত জনবলের সামনে অপার সম্ভাবনা থাকবে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত বেসিস সফটএক্সপোর দ্বিতীয় দিনে “মেরিটাইম শিক্ষা : লক্ষ্য স্মার্ট বাংলাদেশ”  বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের সেমিনার হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে শুভেচ্ছা বক্তা হিসেবে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বেসিসের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সংক্ষিপ্তসার তুলে ধরেন। এছাড়াও তিনি উল্লেখ করেন, বেসিস সফটএক্সপোর সেমিনার বা গোলটেবিল আলোচনা থেকে উঠে আসা প্রত্যেকটি বিষয় যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে, যা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে যথার্থ ভূমিকা রাখবে।

বেসিস পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, এমপি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৮ সালের ডিজিটাল বাংলাদেশের চিন্তা এখন বাস্তবে প্রমাণিত। ২০৪১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরের যে লক্ষ্য ঘোষণা করা হয়েছে, সেটিও বাস্তবায়ন হবে। তিনি মেরিটাইমে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিদেশে কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানের মূল আলোচক হিসেবে মেরিন প্রকৌশলী ও বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হোসাইন বাংলাদেশের মেরিটাইম খাতের সূচনা থেকে বর্তমান সময় পর্যন্ত উল্লেখযোগ্য কর্মকাণ্ড উপস্থাপন করেন।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিপিং অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মো. নিজামুল হক, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মো. জিয়াউল হক, বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি (রংপুর) এর কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো. শফিউল ইসলাম সরকার, বাংলাদেশ মেরিন একাডেমি (পাবনা) এর কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো. তৌফিকুল ইসলাম, বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি (বরিশাল) এর কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, শিপিং বিভাগের শিপ সার্ভেয়ার ও পর্যবেক্ষক মেরিন প্রকৌশলী মোহাম্মদ ওবায়দুল্লাহ ইবনে বশির এবং কেলেস্টিয়াল টেক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন কবির চন্দন।

অনুষ্ঠানে আগত সকলেই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সমুদ্রভিত্তিক শিক্ষার গুরত্ব তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনার ওপর তথ্যসমৃদ্ধ আলোচনা করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি