শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
24.4 C
Dhaka

স্বল্প মূল্যের গেমিং স্মার্টফোন ভিভো ওয়াই২০জি

টেকভিশন২৪ ডেস্ক: সাধ্যের মধ্যে এবার উপভোগ করা যাবে স্মার্টফোনে গেমিংয়ের অসাধারণ অভিজ্ঞতা। গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ভিভো ওয়াই২০জি মডেলের নতুন একটি চমৎকার স্মার্টফোন। স্মার্টফোনে গেমিংয়ের কথা মাথায় রেখেই ওয়াই২০জি ফোনে ভিভো ব্যবহার করেছে দুর্দান্ত গেমিং প্রসেসর।

আজ ২ মার্চ মঙ্গলবার; ২০২১ থেকে গ্রাহকরা ভিভো’র  অথোরাইজড শপ, পিকাবো, জিএন্ডজি অথবা রবিশপের ই-কমার্স স্টোরগুলো  থেকে ভিভো ওয়াই২০জি স্মার্টফোনটি ১৭ হাজার ৯৯০ টাকায় কিনতে পারছেন।

ভিভো ওয়াই২০জি স্মার্টফোনে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি; সাথে থাকছে ৫০০০ এমএএইচ সক্ষমতার ব্যাটারি। ভিভো ওয়াই২০জি স্মার্টফোনটি একবার পুরো চার্জ দেওয়ার পর টানা আট ঘন্টা গেমিং করা যাবে স্বচ্ছন্দ্যে। আর সম্পূর্ণ চার্জ দেওয়ার পর ২০ ঘন্টা পর্যন্ত অনলাইন এইচডি মুভি স্ট্রিমিংয়ের জন্য ব্যবহার করা যাবে। চার্জ ফুরিয়ে যাবার শঙ্কায়; সঙ্গে পাওয়ার ব্যাংক নিয়ে চলতে হবে না। এর সাথে রয়েছে রিভার্স চার্জিংয়ের সুবিধাও।

ভিভো ওয়াই২০জি হ্যালিও জি-৮০ অক্টাকোর প্রসেসরে তৈরি, যার সর্বোচ্চ ক্লক স্পিড দুই গিগাহার্টজ। অর্থাৎ গেমিংয়ের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ওয়াই সিরিজের এই মডেলটি। এতে হাইপার ইঞ্জিন গেম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে টানা গেম খেললেও মোবাইল ফোনটি গরম হয়ে যাবে না। স্টেরিও শব্দ ব্যবস্থাপনা এবং ই-স্পোর্টস প্রযুক্তি সংযুক্তির কারণে এই স্মার্টফোনটি থেকে ভিডিও গেমিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে খুব সহজেই। আর মোবাইল গেমিংয়ে বসে বাস্তবিক প্রতিযোগিতার আবহ উপভোগ করা যাবে।  এমনকি ‘ডোন্ট ডিস্টার্ব মুড’ চালু রেখে গেমিং করা যাবে। ফলে কল এবং ক্ষুদে বার্তার কারণে খেলার কোনো ব্যাঘাত হবে না।

ভিভো ওয়াই২০জি এর র‌্যাম ৬ জিবি ও রম ১২৮ জিবি’র। তবে স্মার্টফোনটিতে অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহারের আলাদা ব্যবস্থাও রয়েছে। সেখানে এক টেরাবাইট সক্ষমতার মেমোরি ব্যবহার করা যাবে।

ভিভো ওয়াই২০জি’তে  আরও আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। সেখানে আঙুল স্পর্শ করলে এক সেকেন্ডের এক-তৃতীয়াংশ সময়ের মাঝে সচল হয়ে উঠবে স্ক্রিন। আছে ফেস আনলক প্রযুক্তির সুবিধাও।

ওয়াই২০জি মডেলে তিনটি ক্যামেরা থাকছে–। প্রধান ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের, এর সঙ্গে আছে দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। আর ফ্রন্ট ক্যামেরা আছে আট মেগাপিক্সেলের। ক্যামেরার সঙ্গে ফেইস বিউটি, পোট্রেট মুড, ইফেক্ট এবং ফিল্টার প্রযুক্তি সন্নিবেশিত থাকছে, যা ছবিকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলবে।

হাই ডেফিনেশন (এইচডি+) রেজ্যুলুশনের সাড়ে ছয় ইঞ্চি স্ক্রিন গ্রাহককে মুগ্ধ করবে। স্ক্রিনে সংযুক্ত করা হয়েছে চোখের জন্য ক্ষতিকর ব্লু লাইট ঠেকানোর আই-প্রটেকশন প্রযুক্তি।

বাংলাদেশে ভিভো ওয়াই২০জি অবসিডিয়ান ব্ল্যাক এবং পিউরিস্ট ব্লু রঙে পাওয়া যাবে।

ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, ভিভো’র ওয়াই সিরিজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন হয়ে উঠছে ধীরে ধীরে। ওয়াই২০জি এই সিরিজকে আরও বেশি জনপ্রিয় করে তুলবে। তিনি আরও বলেন, এই মোবাইল গেমিংয়ের ভিন্ন স্বাদ তুলে ধরবে গ্রাহকদের কাছে। কোনো বিড়ম্বনা ছাড়াই দীর্ঘক্ষণ গেম খেলা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি