রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২০তম এজিএম অনলাইনে অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ২৮ এপ্রিল ২০২১ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে (অনলাইন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ।

বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়।

এছাড়াও ২০২০ সালের সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ (৫ শতাংশ স্টক ও ৭ শতাংশ ক্যাশ) অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের ইভিপি ও কোম্পানী সচিব মোঃ আবুল বাশার।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোঃ হারুন মিয়া ও মোঃ আব্দুল বারেক, পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, আব্দুল হালিম, মহিউদ্দিন আহমেদ, আক্কাচউদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, এ কে আজাদ, মোহাম্মদ ইউনুছ, মোঃ গোলাম কুদ্দুছ, ফকির আখতারুজ্জামান, মিসেস জেবুন নাহার, ফকির মাশরিকুজ্জামান, ইন্ডিপেনডেন্ট পরিচালক একরামুল হক, কে এ এম মাজেদুর রহমান ও নাসিরউদ্দিন আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী, ইমতিয়াজ ইউ. আহমেদ ও নাসিম সেকান্দার।

আরো যুক্ত ছিলেন, ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীমআজীজ, ঢাকা ষ্টক এক্সচেঞ্জ লিঃ এর প্রতিনিধি, চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ লিঃ এর প্রতিনিধি ইমতিয়াজ ইসলাম, ম্যানেজার, ব্যাংকের বহিঃনিরীক্ষক একনাবিন, চাটার্ড একাউন্ট্যান্ট ফার্ম এর পার্টনার মোঃমনিরুজ্জামান, এফসিএ, ইন্ডিপেডেন্ট স্ক্রুটিনাইজার চাটার্ড একাউন্ট্যান্ট ফার্ম- আর্টিসান এর প্রতিনিধি খন্দকার মাহফুজুর রহমান, ম্যানেজার, কর্পোরেট এফেয়ার্স।

এছাড়া ব্যাংকের সিএফও মোঃ জাফর ছাদেক, এফসিএ অনলাইনে উক্ত এজিএম এ অংশগ্রহণ করেন। 

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি