রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
29 C
Dhaka

বার্সেলোনায় এমডব্লিউসি-তে উন্মোচিত হলো রিয়েলমি’র প্রিমিয়াম ফ্ল্যাগশিপ জিটি ২ প্রো

টেকভিশন২৪ ডেস্ক: ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) উপলক্ষে বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এর দু’টি প্রিমিয়াম হাই-এন্ড স্মার্ট ডিভাইস জিটি ২ প্রো ও বিশ্বের গণ উৎপাদিত স্মার্টফোনের মধ্যে সবচেয়ে দ্রুত চার্জিং প্রযুক্তি সম্পন্ন (১৫০ ওয়াট চার্জিং ক্ষমতা বিশিষ্ট) জিটি নিও ৩ লঞ্চ করেছে।

হাই-এন্ড বাজারে প্রবেশ ও উদ্ভাবনী প্রযুক্তি এবং রূপান্তরিত নকশার মাধ্যমে বিশ্বব্যাপী বিপুল সংখ্যক ব্যবহারকারীদের চমকে দিচ্ছে রিয়েলমি। এ প্রচেষ্টার ধারাবাহিকতায়, স্মার্টফোনপ্রেমীদের জন্য সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ জিটি ২ প্রো ও বিশ্বের গণ উৎপাদিত স্মার্টফোনের মধ্যে সবচেয়ে দ্রুত চার্জিং প্রযুক্তি সম্পন্ন  রিয়েলমি জিটি নিও ৩ ঘোষণা করলো রিয়েলমি।       

জিটি ২ প্রো রিয়েলমি’র সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস, যেখানে কোয়ালকমের সর্বাধুনিক ও দ্রুতগতির প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ১, বিশ্বের প্রথম ২কে রেজ্যুলেশনের অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে ও বিশ্বের প্রথম ১৫০ ডিগ্রি আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

‘গ্রেটার দ্যান ইউ সি’ প্রতিপাদ্যে উদ্বুদ্ধ হয়ে, রিয়েলমি জিটি ২ সিরিজে শুধুমাত্র দৃশ্যমান পরিবর্তন (দ্রুত গতির সিপিইউ পারফরমেন্স সহ উন্নত নকশা ও প্রিমিয়াম ডিসপ্লে) নিয়ে আসেনি, বরং অদৃশ্যমান পরিবর্তনও নিয়ে এসেছে (পণ্য বিকাশের পেছনে নিরবচ্ছিন্ন প্রচেষ্টার উদ্ভাবন)।  

রিয়েলমি 01
বিশ্বের দ্রুতগতির চার্জিং স্মার্টফোন রিয়েলমি জিটি নিও ৩ ঘোষণা ১৫০ ওয়াট চার্জিং-মাত্র ৫ মিনিটে চার্জ ৫০ শতাংশ

সর্বাধুনিক স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্ল্যাটফর্ম ভিত্তিক রিয়েলমি জিটি ২ প্রো’তে সেরা অ্যান্ড্রয়েড ২কে রেজ্যুলেশনের অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে, যা সুপার রিয়েলিটি ডিসপ্লেকে সমর্থন করে এবং যার মাধ্যমে অবিশ্বাস্য ডিটেইলের বাস্তবিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপভোগ করা যায়। এলটিপিও ২.০ প্রযুক্তিসহ বিশ্বের প্রথম ২কে রেজ্যুলেশনের অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে সমৃদ্ধ সুপার রিয়্যালিটি ডিসপ্লেটি ৪.৫ মিলিয়নেরও বেশি পিক্সেল এবং প্রতি ইঞ্চিতে বড় আকারের ৫২৫ পিক্সেলসহ ৬.৭ ইঞ্চি ই৪ অ্যামোলেড ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই সুপার রিয়্যালিটি ডিসপ্লে সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লেগুলোর মধ্যে অন্যতম, কারণ এই ডিসপ্লে ১৪০০ নিটসের আউটডোর ব্রাইটনেসে পৌঁছাতে পারে। এলটিপিও ২.০ প্রযুক্তিসহ সুপার রিয়্যালিটি ডিসপ্লে স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ রেট ১ থেকে ১২০ হার্টজে সমন্বয় করতে পারে এবং প্রায় ১.৭ ঘণ্টা বেশি ব্যাটারি লাইফ নিশ্চিত করতে সক্ষম। ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শীতল করার মাধ্যমে রিয়েলমি জিটি ২ প্রো’র চিপের কার্যকারিতা সর্বাধিক করার জন্য, এই ফোনে রয়েছে বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল হিট ডিসিপেশন এরিয়া (৩৬৭৬১এমএম২)

এ স্মার্টফোনটিতে এ খাতের প্রথমবারের মতো বায়ো-ভিত্তিক পলিমার ডিজাইন ব্যবহার করা হয়েছে। বিশ্বের সুপরিচিত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসাওয়া এর সাথে সহযোগিতায় জিটি ২ প্রো’র ডিজাইন পেপার আর্টের টেকসই ধারণার ওপর ভিত্তি করে নকশা করা হয়েছে। এ ফোনটিতে তিনটি ক্যামেরা সেট-আপ ব্যবহার করা হয়েছে, যেখানে বিশ্বের প্রথমবারের মতো ১৫০ ডিগ্রি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি ৪০এক্স মাইক্রো লেন্স ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে ডিটেইল ছবি তোলা যাবে। ৬৫ ওয়াটের সুপার ডার্ট চার্জ, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি, উন্নত অ্যানটেনা ম্যাট্রিক্স সিস্টেম ও ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার ও অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ এর মতো আকর্ষণীয় সব ফিচারের জন্য রিয়েলমি জিটি ২ প্রো ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইসে পরিণত হয়েছে। 

রিয়েলমি সত্যিকারভাবে জিটি ২ ও জিটি ২ প্রো দু’টি ডিভাইসে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করতে বিভিন্ন উপায়ের সন্ধান করেছে। জিটি ২ সিরিজ হলো বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে এর পুরো রিয়ার প্যানেলের জন্য বায়োপলিমার ব্যবহার করা হয়েছে, যা এর উৎপাদনের সময় কার্বন নিঃসরণ ৩৫.৫ শতাংশ হ্রাস করেছে। পুরোপুরি পেট্রোলিয়াম ভিত্তিক উপকরণ ব্যবহারের তুলনায়, প্রতি কিলোগ্রামের জন্য এ বায়োপলিমার ২ কেজি’র কম কার্বন নিঃসরণ করে।

গণউৎপাদন শুরু হওয়া রিয়েলমি জিটি নিও ৩ বিশ্বের প্রথম দ্রুতগতির ১৫০ ওয়াটের চার্জিং স্মার্টফোন, যা মাত্র ৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যায়। রিয়েলমি এমডব্লিউসি ২০২২ এ বিশ্বের প্রথম ১০০-২০০ ওয়াট স্মার্ট ডিভাইস চার্জিং আর্কিটেকচার- আল্ট্রাডার্ট চার্জিং  আর্কিটেকচার ঘোষণা করেছে। ইউডিসিএ অসাধারণ সুরক্ষা ও ব্যাটারির স্থায়ীত্ব প্রদান করবে এবং স্মার্টফোনগুলোকে নির্ভরযোগ্য আল্ট্রা ব্যাটারি প্রটেকশন দেবে। তিনটি প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে ইউডিসিএ ১০০ থেকে ২০০ ওয়াটের মধ্যে চার্জিং পাওয়ারকে সমর্থন করবে। এর মধ্যে রয়েছে দ্রুত গতি, সুরক্ষা ও ব্যাটারির স্থায়ীত্ব। ইউডিসিএ’র অধীনে রিয়েলমি জিটি নিও ৩ হবে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির চার্জিং স্মার্টফোন, যেখানে ১৫০ ওয়াটের চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির ইতোমধ্যে গণউৎপাদন শুরু হয়েছে। এছাড়া রিয়েলমি আরও দুটি নতুন এআইওটি ডিভাইস উন্মোচন করছে – ১১-জেনারেশনের ইন্টেল কোর আই ৫ প্রসেসরের রিয়েলমি বুক প্রাইম এবং রিয়েলমি বাডস এয়ার ৩ যাতে রয়েছে টিইউভি রেইনল্যান্ড সার্টিফাইড ৪২ ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন।

হাই-এন্ড ফোন বাজারে নিয়ে আসার পাশাপাশি, রিয়েলমি তরুণ ক্রেতাদের জন্য বিভিন্ন এআইওটি পণ্য নিয়ে আসবে কারণ, ‘১+৫+টি’ কৌশলের সাথে রিয়েলমি এআইওটি ২.০ বিকাশের ধাপে প্রবেশ করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি