মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

রমজানের প্রতি শুক্রবার টিপ দ্বিগুণ করে রাইডারকে দেবে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রমজান মাসজুড়ে রাইডার পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে এক বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। এ ক্যাম্পেইনের আওতায় রমজানের প্রতি শুক্রবার গ্রাহকদের দেওয়া টিপের সাথে সমপরিমাণ অর্থ যোগ করে রাইডারদের দেবে ফুডপ্যান্ডা।

যানজট, প্রতিকূল আবহাওয়া এবং বিভিন্ন প্রতিবন্ধকতা উপেক্ষা করে দ্রুততম সময়ে দক্ষতার সাথে গ্রাহকের দোরগোড়ায় খাবার পৌঁছে দেন ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনাররা। তাদের কঠোর শ্রম ও উদ্যম এর প্রতি সহমর্মিতা প্রকাশ এবং তাদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবে বিশেষ এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।  

এ প্রসঙ্গে ফুডপ্যান্ডা’র অপারেশনস ডিরেক্টর আন্দালিব হাসান বলেন, “কেবল কৃতজ্ঞতা প্রকাশ করতেই নয়, বরং রাইডারদের প্রতিদিনের অক্লান্ত প্রচেষ্টার স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে আমরা এই উদ্যোগ নিয়েছি। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ফুডপ্যান্ডা’র লক্ষ্যপূরণে নিরলস সহায়তা করায় রাইডার পার্টনারদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাই” ।

সারাদেশের ফুডপ্যান্ডা রাইডাররা এ ক্যাম্পেইনের জন্য আওতাভুক্ত হবেন। গ্রাহকের দেওয়া টিপ এর অর্থ দ্বিগুণ করে সাপ্তাহিক বিল পরিশোধের সময় তা যুক্ত করবে প্রতিষ্ঠানটি। শুধুমাত্র মোবাইল আর্থিক সেবা (এমএফএস) এবং ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডে পরিশোধ করা অনলাইন লেনদেনের ক্ষেত্রে টিপ দ্বিগুণ করার এ সুবিধা প্রযোজ্য হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি