মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
28 C
Dhaka

মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ ২০২৩ পেল নগদ

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড-এর ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। ‘মাস্টার অব ইভোলুশন’-এর স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়েছে নগদ লিমিটেড।

সম্প্রতি রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন মাস্টারকার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিরা। নগদ লিমিটেড-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক।

মাস্টারকার্ড ক্রেডিট কার্ড বিল পেমেন্টে অসাধারণ ভূমিকার জন্য নগদ লিমিটেড ২০২৩ সালের এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডিজিটাল বিজনেস অ্যাওয়ার্ড অর্জন করেছে। এর আগে দেশের আর্থিক খাতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে অবদান রাখায় ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২’অর্জন করে নগদ লিমিটেড।

মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাওয়ার পর নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক বলেন, ‘নগদ শুরু থেকে ডিজিটাল লেনদেনকে আরও প্রসারিত করতে কাজ করে যাচ্ছে। মাত্র পাঁচ বছরের যাত্রায় আমরা প্রায় সাড়ে আট কোটি গ্রাহককে ডিজিটাল লেনদেনের আওতায় এনেছি। এটাকে একটা বিপ্লব বলা চলে। আমরা আমাদের বিভিন্ন পার্টনারের সাথে মিলে ডিজিটাল এই বিবর্তনকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং ক্যাশলেস একটি সোসাইটির পথে চলতে চাই। সেই পথ চলায় পার্টনার মাস্টারকার্ডের কাছ থেকে এই সম্মাননা পাওয়াটা আমাদের অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. শারাফাত উল্লাহ খান ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মোতাসেম বিল্লাহ। উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।

নগদ লিমিটেড-এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ, চিফ ডিজিটাল অফিসার শ্যামল বি. দাস, হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট গোলাম জামিল আহমেদ ও হেড অব বিজনেস প্লানিং সিরাজুস সালেকিন।

সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ফাস্টেস্ট টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড অর্জন করেছে নগদ লিমিটেড। এ ছাড়া বাংলাদেশে প্রথম ই-কেওয়াইসি উদ্ভাবনের জন্য বেস্ট ইনোভেশন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাওয়ার্ড, বিশ্ব সেরা ফিনটেক উদ্যোগ হিসেবে ইনক্লুসিভ ফিনটেক ফিফটি অ্যাওয়ার্ড, বেস্ট ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার অ্যাওয়ার্ড, উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড, ই-কমার্স মুভার অ্যাওয়ার্ড, বেস্ট মার্কেটিং কমিউনিকেশন অ্যাওয়ার্ডসহ আরও অনেক দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে নগদ লিমিটেড।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি