শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
25.1 C
Dhaka

‘ভোগ বিজনেস ১০০ ইনোভেটর’র তালিকায় বাংলাদেশের মনের বন্ধু’র শিরোপা

টেকভিশন২৪ ডেস্ক প্রতিবেদন: ‘ভোগ বিজনেস ১০০ ইনোভেটর’র তালিকায় স্থান পেয়েছেন মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপা। এ তালিকায় তাকে ‘সাসটেইনেবিলিটি থট লিডার’ হিসেবে তাকে অভিহিত করা হয়েছে।

ফ্যাশন শিল্পকে টেকসই করতে প্রতিবছর এই তালিকা প্রকাশ করে ভোগ ম্যাগাজিন। এই খাতে অবদান রাখায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষ ১০০ ব্যক্তিকে নিয়ে ‘দ্য ভোগ বিজনেস ১০০ ইনোভেটরস’ শীর্ষক এই তালিকা প্রকাশ করা হয়।

ভোগ বিজনেজ এক প্রতিবেদনে জানিয়েছে, এই বছরের উদ্ভাবনকারীরা হলেন প্রতিষ্ঠাতা, কর্মী, সংগঠক এবং ডিজাইনার। সবাই একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে কাজ করছেন। অপচয় ও রিসোর্স কমিয়ে ফ্যাশনের ফুটপ্রিন্টকে বিশ্বের সীমাবদ্ধতায় নিয়ে এসেছেন।

এ বছর টেক অ্যান্ড ওয়েবথ্রি ইনোভেটরস, সাস্টেইনেবল থট লিডারস, নেক্সট-জেন আন্ট্রাপ্রেনরস অ্যান্ড অ্যাজিটেটরস, বিউটি ডিজরাপ্টরস অ্যান্ড চ্যাম্পিয়ন্স অব চেঞ্জ ক্যাটাগরিতে ১০০ জন উদ্ভাবনকারীদের নিয়ে তালিকা প্রকাশ করেছে ভোগ বিজনেস।

তৌহিদা শিরোপা বলেন, ‘ভোগ বিজনেস ১০০ উদ্ভাবকের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া অবশ্যই আমার জন্য এক ভীষণ সম্মানের। বাংলাদেশের নাম, মনের বন্ধু ও স্টার্টআপকে প্রতিনিধিত্ব করতে পেরে খুব ভালো লাগছে। আমি মনেকরি, মনের বন্ধু বাংলাদেশের তৈরি-পোষাক শিল্পে যে উল্লেখযোগ্য পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে, এ স্বীকৃতি সে পরিবর্তনকে আরো গতিশীল করবে।’ 

মানসিক সুস্থতা ও স্বাস্থ্যসেবা নিয়ে মনের বন্ধু ২০১৬ সাল থেকে বাংলাদেশে কাজ করছে। অনলাইন এবং অফলাইনে যে কেউ এই সেবা নিতে পারছেন। 

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘কল ফর নেশন’ প্ল্যাটফর্মের উদ্যোগে ২০২০ সালে আয়োজন করা হয় ‘অ্যাক্ট কোভিড-১৯’ অনলাইন হ্যাকাথন। এতে মেন্টাল হেলথ ক্যাটাগরিতে বিজয়ী হয় ‘মনের বন্ধু’। মানসিক স্বাস্থ্যের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরির আইডিয়া দিয়ে মনের বন্ধু এই হ্যাকাথনে বিজয়ী হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি