শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
25.5 C
Dhaka

ভারতে শিগগিরই স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট

টিভি২৪ আইডেস্ক: প্রতিবেশি দেশ ভারতে শিগগিরই চালু হচ্ছে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। দেশটিতে এই সেবা দেওয়ার জন্য ইলন মাস্কের প্রতিষ্ঠান আবেদন করেছে স্পেস এক্স। লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে দেশটির সরকার।

ভারতে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা দিতে স্টারলিঙ্কের প্রয়োজন হবে গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন স্যাটেলাইট) (জিএমপিসিএস) সার্ভিস লাইসেন্স। ওয়ানওয়েব এবং জিও স্যাটেলাইট কমিউনিকেশনস লিমিটেড ইতিমধ্যেই এই লাইসেন্স পেয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, চলতি মাসের শেষ দিকেই একটি উচ্চ-পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই জিএমপিসিএস পরিষেবা লাইসেন্সের জন্য স্টারিলিংকের প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। প্রস্তাবটি সম্মতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই কমার্শিয়াল ইন্টারনেট সার্ভিস অফার করছে স্টারলিংক। কিন্তু একজন উপভোক্তার পক্ষে তা ক্রয় করা খুবই ব্যয়বহুল।

প্রসঙ্গত, ২০২১ সালে স্টারলিঙ্ক যখন ভারতে প্রি-বুকিং শুরু করেছিল, তখন তারা কানেকশন প্রতি ৯৯ মার্কিন ডলার চার্জ করছিল। যদিও তার মধ্যে সরঞ্জামের খরচ অন্তর্ভুক্ত ছিল না। তাই, সরঞ্জাম ও ইন্টারনেট প্ল্যান উভয় মিলিয়ে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ডের খরচ অনেকটাই হয়ে যায়। অন্তত, বাজার-চলতি ফাইবার ব্রডব্যান্ড কানেকশনগুলোর থেকে অনেকটাই বেশি।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি