সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
27 C
Dhaka

‘বেসিস সফটএক্সপো ২০২৩ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’ এর পুরস্কার প্রদান

টেকভিশন২৪ ডেস্ক:  আগামী অক্টোবর থেকে জাতীয়ভাবে প্রতি বছর তথ্যপ্রযুক্তি খাতের সেরা প্রতিবেদনকে পুরস্কৃত করতে চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময় সভায় এই ঘোষণা দেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ।

অনুষ্ঠানে, সাংবাদিকদের পেশাগত কাজের অনুপ্রেরণা স্বরূপ বেসিসের উদ্যোগে ‘বেসিস সফটএক্সপো ২০২৩ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’ এর পুরস্কার প্রদান করা হয়। তিনটি ক্যাটাগরিতে মোট ৯জন প্রতিবেদককে এই পুরস্কার প্রদান করা হয়। শতাধিক গণমাধ্যম কর্মী ও অতিথিদের অংশগ্রহণে এই অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

তিন ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন- অনলাইন মিডিয়া ক্যটাগরিতে প্রথম পুরস্কার পান বাংলা ট্রিবিউনের সিনিয়র স্টাফ রিপোর্টার হিটলার এ হালিম, দ্বিতীয় পুরস্কার পান ডিজিবাংলাটেক.নিউজ এর নির্বাহী সম্পাদক ইমদাদুল হক এবং তৃতীয় পুরস্কার পান প্রথম আলো’র প্রতিবেদক বাদল খান।

ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার মোরসালিন জুনায়েদ, দ্বিতীয় পুরস্কার পান সময় টিভি’র স্টাফ রিপোর্টার শুভ খান এবং তৃতীয় পুরস্কার পান এখন টিভি’র প্রযোজক এইচএম সুজা।

প্রিন্ট মিডিয়া ক্যটাগরিতে প্রথম পুরস্কার পান দ্য ডেইলি স্টার এর মাহমুদুল হাসান, দ্বিতীয় পুরস্কার পান দৈনিক সংবাদ এর সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ কাউছার উদ্দিন এবং তৃতীয় পুরস্কার পান দৈনিক প্রথম আলো’র প্রতিবেদক রাহিতুল ইসলাম।

অনুষ্ঠানে, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বলেন, “দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেন। বেসিস চায়, সাংবাদিকদের সেই মহান পেশাগত দায়িত্বকে আমাদের সীমাবদ্ধতা সত্ত্বেও কিছুটা হলেও অনুপ্রেরণা দিতে। এরই অংশ হিসেবে এবার প্রথমবারের মতো ‘বেসিস সফটএক্সপো বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’ প্রদানের উদ্যোগ নিয়েছে। এছাড়াও, আগামী অক্টোবর থেকে জাতীয়ভাবে প্রতি বছর তথ্যপ্রযুক্তি খাতের সেরা প্রতিবেদনকে পুরস্কৃত করতে চাই আমরা।”

এজন্য তথ্যপ্রযুক্তি খাতের দুই সংগঠন বিআইজেএফ ও টিএমজিবি’র সভাপতি নাজনিন নাহার ও মোঃ কাওছার উদ্দিনকে আগামী জুনের মধ্যে একটি কমিটি গঠন করে উক্ত কমিটির মাধ্যমে একটি নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে বিআইজেএফ এবং টিএমজিবি সভাপতি দু’জনেই বেসিস এর এই উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিয়ে স্বতন্ত্রভাবে বৈঠকের রীতির প্রচলনে বেসিস সভাপতি ও কার্যনির্বাহী কমিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।

অনুষ্ঠানে আমন্ত্রিত গণমাধ্যমকর্মীদের মধ্যে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ।

অনুষ্ঠানে বেসিস সচিব হাশিম আহম্মদ, জ্যেষ্ঠ সম্পাদক ও বিআইজেএফ সহ-সভাপতি ভূঁইয়া এনাম লেনিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি