রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
30 C
Dhaka

বিজয় দিবসে ওয়ালটন ল্যাপটপে ৪০ শতাংশ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষ্যে ল্যাপটপ ও কম্পিউটার এবং এক্সেসরিজে আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। বিজয় দিবসে অর্থাৎ ১৬ ডিসেম্বর ওয়ালটনের দুই মডেলের গেমিং ল্যাপটপে থাকছে ৪০ শতাংশ ছাড়। পাশাপাশি পুরো বিজয়ের মাস অর্থাৎ ডিসেম্বর জুড়ে ওয়ালটন ই-প্লাজা থেকে ল্যাপটপ ও কম্পিউটার এবং এক্সেসরিজ ক্রয়ে ১৬ শতাংশ ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা।

এদিকে, সারা দেশে চলছে ওয়ালটনের ল্যাপটপ এক্সচেঞ্জ কার্যক্রম। এর আওতায় যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ-ডেস্কটপ জমা দিয়ে সর্বোচ্চ ২২ শতাংশ ডিসকাউন্টে ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপ কেনা যাচ্ছে। এমনকি এ সুবিধায় কেনা ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপের মূল্য ৩ মাসের কিস্তি সুবিধায় পরিশোধ করা যাচ্ছে। ফলে সারা দেশের প্রযুক্তিপ্রেমিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের এই ক্যাম্পেইন। ইতোমধ্যেই বিপুল সংখ্যক ক্রেতা তাদের পুরনো ডিভাইস বদলে ওয়ালটনের নতুন ডিভাইস নিয়েছেন।

ওয়ালটন কম্পিউটারের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী লিয়াকত আলী জানান, বিজয় দিবসের দিন ওয়াক্সজ্যাম্বু সিরিজের ডব্লিউডব্লিউ১৭৬এইচ৭বি মডেলের ডিজাইন, সিমুলেশন এবং গেমিং ল্যাপটপ ক্রয়ে ক্রেতারা পাবেন ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ফলে ৭৯,৯৫০ টাকা দামের ল্যাপটপটি কেনা যাবে মাত্র ৪৭,৯৭০ টাকায়। আর কেরোন্ডা ডব্লিউকে১৫৬এইচ৭বি মডেলের ৬৯,৯৫০ টাকা মূল্যের গেমিং ল্যাপটপটির দাম পড়বে মাত্র ৪১,৯৭০ টাকা।

এর পাশাপাশি, বিজয় দিবসের দিন সব মডেলের ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ এবং অন্যান্য এক্সেসরিজে থাকছে ১৬ শতাংশ ডিসকাউন্ট। দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার, মোবাইল ডিলার শোরুম এবং ই-প্লাজা থেকে এসব পণ্য কেনায় বিজয় দিবসের বিশেষ মূল্যছাড় পাওয়া যাবে।

এদিকে, পুরো বিজয়ের মাস অর্থাৎ ডিসেম্বর জুড়ে ওয়ালটনের অনলাইন শপ ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে ল্যাপটপ ও কম্পিউটার এবং এক্সেসরিজ ক্রয়ে ১৬ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা।

এছাড়াও, বিজয়ের মাস উপলক্ষ্যে ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ ও অল-ইন-ওয়ান পিসি ক্রেতাদের পুরস্কৃত করতে ভিন্নধর্মী একটি উদ্যেগ নিয়েছে কর্তৃপক্ষ। ১ ডিসেম্বর থেকে ওয়ালটন ল্যাপটপ ইউজার কমিউনিটি ফেসবুক গ্রুপে শুরু হয়েছে রিভিউ কনটেস্ট। এই প্রতিযোগিতায় ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ ও অল-ইন-ওয়ান পিসি ব্যবহারকারীদের জন্য অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে এএসএসডি জিতে নেয়ার সুযোগ থাকছে। রিভিউ দেয়ার এ প্রতিযোগীতা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

বিজয়ের আনন্দে প্রযুক্তিপ্রেমিদের দিনটি রাঙিয়ে দিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় ওয়ালটন কর্তৃপক্ষ। এর মাধ্যমে শিক্ষার্থী, মুক্ত পেশাজীবিসহ বিভিন্ন শ্রেণী-পেশার ক্রেতারা তাদের প্রয়োজনীয় ডিজিটাল ডিভাইসটি সহজেই সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন।

ওয়ালটন সূত্রে জানা গেছে, বর্তমানে তারা বিভিন্ন কনফিগারেশনের ৭ সিরিজের মোট ১৬ মডেলের ডেস্কটপ উৎপাদন ও বাজারজাত করছে। যার মূল্য ২৬,৯৯০ টাকা থেকে ১০৫,০৫০ টাকার মধ্যে। আছে ৩ মডেলের অল-ইন-ওয়ান ওয়ালটন কম্পিউটার। যার মূল্য ৪৬,৯৫০ থেকে ৫৫,৫০০ টাকার মধ্যে। এছাড়া ওয়ালটনের রয়েছে প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২১ মডেলের ল্যাপটপ। যেগুলো পাওয়া যাচ্ছে মাত্র ২৩,৫৫০ টাকা থেকে ১৬৮,৫০০ টাকায়।

পাশাপাশি বিভিন্ন মডেলের মনিটর, মেমোরি কার্ড, র‌্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি ক্যাবল, স্পিকার, পাওয়ার সাপ্লাই ইউনিট, ইউপিএস ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

মডেলভেদে ল্যাপটপে সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে জিরো ইন্টারেস্টে ১২ মাসের কিস্তি সুবিধা।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি