মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
32 C
Dhaka

বিজেপির প্রতি পক্ষপাতের অভিযোগ : জাকারবার্গকে কংগ্রেসের চিঠি

টেকভিশন ডেস্ক: অভিযোগ—ব্যবসায়িক স্বার্থের কারণে আপস! ‘বিজেপির প্রতি পক্ষপাত দেখাচ্ছে ফেসবুক’—মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে শুক্রবার প্রকাশিত ওই খবরে বলা হয়, ভারতের শাসকদল বিজেপিকে চটাতে ভয় পায় ফেসবুক কর্তৃপক্ষ।

এ প্রেক্ষিতে, ভারতে ফেসবুক লিডারশিপ টিম কীভাবে কাজ চালায়—তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়ে জাকারবার্গকে চিঠি দিয়েছে কংগ্রেস।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) ফেসবুকে ভারতীয় শাখার পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাসের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য প্রচার এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে ছত্তীসগড় পুলিশ। আবেশ তিওয়ারি নামে এক সাংবাদিকের অভিযোগের ভিত্তিতেই হয়েছে মামলাটি।

ছত্তীসগড় পুলিশ সূত্রের খবর, আঁখি সোমবার অনলাইনে ও অফলাইনে তাঁকে শারীরিক আক্রমণ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে দিল্লি পুলিশের সাইবার অপরাধ শাখায় আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। সেই তালিকায় নাম ছিল আবেশের। তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংহ একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর মানুষদের গুলি করে মারার বিষয়ে প্রশ্ন করেছিলেন তার ফেসবুক পেজে।

এর পরে ‘বিপজ্জনক ব্যক্তি এবং সংস্থা’ নীতির ভিত্তিতে রাজাকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য সুপারিশ করেছিলেন ফেসবুকের ভারতীয় শাখার কয়েকজন কর্মী। কিন্তু আঁখি স্পষ্ট জানিয়ে দেন, বিজেপি নেতাদের আইনভঙ্গকারী হিসেবে শাস্তি দিলে ভারতে ফেসবুকের ব্যবসায়িক ক্ষতি হতে পারে।

রাজা অবশ্য ওই বিদ্বেষমূলক পোস্টের দায় অস্বীকার করে টুইট বার্তায় বলেছেন, ‘আমার নামে অনেকগুলো ফেসবুক পেজ রয়েছে। কিন্তু আমার নিজের কোনও অফিসিয়াল ফেসবুক পেজ নেই। ওই পোস্টের দায় আমার নয়।’ চিঠির প্রতিউত্তরে ফেসবুক-কর্ণধার জাকারবার্গ কী ব্যাখা দেন—এখন সেটাই দেখার বিষয়।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি