মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
29 C
Dhaka

বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় চালু

টেকভিশন২৪ ডেস্ক: বিকাশ-এর সহযোগিতায় এবার ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩টি স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে। এর মাধ্যমে এবছরের ৩৩,৬০০ বই বিতরণ করার লক্ষ্যে পৌঁছে গেল বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্র।

আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দেশের দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান বিকাশ ২০১৪ সাল থেকে নয় বছর যাবৎ এই বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে। এই কার্যক্রমের আওতায় অংশ নেয়া প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত প্রায় তিন লাখের মতো বই বিতরণ করেছে বিকাশ, যার মাধ্যমে অন্তত ৩০ লাখ পাঠক উপকৃত হয়েছে।

গত সোমবার (৯ অক্টোবর ২০২৩) ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের হাতে বই তুলে দেন প্রধান অতিথি মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকাশ-এর ইভিপি এবং হেড অব রেগুলেটরি এন্ড করর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির। আরো উপস্থিত ছিলেন এস আর এম ওসমান গণি সজীব, সংগঠক, বিশ্বসাহিত্য কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন এবং সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক [প্রোগ্রাম] মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি