রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
27 C
Dhaka

বাবা দিবসে দারাজের বিশেষ ক্যাম্পেইন ‘আমার বাবা সুপার হিরো’

টেকভিশন২৪ ডেস্ক: বাবা দিবস উপলক্ষে দেশের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/), নিয়ে এলো ‘আমার বাবা সুপার হিরো’ শীর্ষক একটি ক্যাম্পেইন । ইতিমধ্যে ক্যাম্পেইনটি শুরু হয়ে গেছে এবং এটি এ মাসের ২৪ তারিখ পর্যন্ত চলবে। ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা তাদের বাবার জন্য বিভিন্ন উপহার সামগ্রী যেমন পারফিউম, শেভিং ক্রিম, চকলেট, ট্রিমার এবং অন্যান্য উপহার সামগ্রী বিশেষ অফারে কিনতে পারবেন।

পিতৃত্ব, পিতৃত্বের বন্ধন এবং সমাজে বাবাদের অবদানকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর পালন করা হয় বাবা দিবস। দেশ অনুসারে উদযাপনের দিন ভিন্ন হয়ে থাকে; তবে, বাংলাদেশসহ বিশ্বের বেশিরভাগ দেশে জুন মাসের তৃতীয় রোববার দিবসটি উদযাপন করা হয়।

এই ক্যাম্পেইন চলাকালীন, অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা বাবার সাথে তাদের প্রিয় স্মৃতি পোস্ট করতে পারবেন এবং ফেসবুকে ছবি বা স্টোরি আকারে তাদের পোস্ট করতে হবে। অংশগ্রহণকারীদের ক্যাম্পেইনে প্রবেশ নিশ্চিত করতে নির্দিষ্ট হ্যাশট্যাগ – #SuperDad  ও #Daraz ব্যবহার করতে হবে। সর্বোচ্চ লাইক ও রিঅ্যাকশনের ভিত্তিতে বিজয়ী নির্বাচিত হবে।

পাশাপাশি, দারাজ বাবা দিবস ক্যাম্পেইন উপলক্ষে একটি ফেসবুক লাইভ সেশনের আয়োজন করেছে। বিশেষ এই দিন উপলক্ষে, দারাজ কর্মীরা তাদের বাবাদের প্রতি ভালোবাসা জানিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে।

এছাড়া, গ্রাহকরা দারাজ থেকে পণ্য কেনার সময় AMARBABA ভাউচার কোড ব্যবহার করে ৫% ছাড় (সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ৩০০ টাকা) উপভোগ করতে পারবেন। গ্রাহকরা সকল কার্ডে ৫% এবং বিকাশে ১০০ টাকা পর্যন্ত প্রি-পেমেন্ট ছাড় পাবেন (প্রি-পেমেন্ট ছাড়ের জন্য কোন ন্যুনতম অর্ডার মূল্য নেই)

এই ক্যাম্পেইনে সহযোগিতা করছে ক্লিয়ার মেন, স্টুডিও এক্স এবং কুল। ক্যাম্পেইনের গিফট স্পন্সর হিসেবে রয়েছে – ওল্ড স্পাইস, জিলেট, কুল, লায়লা ব্লাঙ্ক, স্কিন ক্যাফে, জেইন অ্যান্ড মাইজা, রেডিয়েন, ওয়াইল্ড স্টোন, স্টুডিও এক্স, গেটওয়েল এবং জেএমআই।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি