বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

বিনিয়োগ প্রাপ্তির সম্ভাবনা নিয়ে সেমিনার করলো “বাংলাদেশ ইনোভেশন ফোরাম“

টেকভিশন২৪ ডেস্ক:  মঙ্গলবার ২২শে মার্চ রাজধানী ঢাকায় বিনিয়োগ প্রাপ্তির সম্ভাবনা নিয়ে সেমিনার “ইনভেস্টমেন্ট ফর বিজনেস গ্রোথ” অনুষ্ঠিত হয়েছে।

“বাংলাদেশ ইনোভেশন ফোরাম” কর্তৃক আয়োজিত এই সেমিনার ঢাকার ভিশন ২০২১ টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায় প্রবৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইটি প্রতিষ্ঠান গ্রাফিক্স পিপল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইলাহি। তিনি তাঁর আলোচনায় বলেন – “ বিনিয়োগ পেতে হলে সূচক উন্নয়নের কোনো বিকল্প নেই । সুচক এর মাঝে রয়েছে কর্ম পরিবেশ, কর্ম দক্ষতা, ব্যবসায়িক উন্নতি এবং আগামীর কর্মপরিকল্পনা।তিনি বলেন সূচকের মান যদি ভালো হয় এবং একটি ব্যবসার যদি অভীষ্ট লক্ষ্য সুদূরপ্রসারী হয় তবেই একজন বিনিয়োগকারী বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠেন।”

আয়োজনে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সামি আহমেদ। তিনি বলেন – “ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশে প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ ও উদ্ভাবন প্রতিষ্ঠায় ‘শতবর্ষে শত আশা’ ক্যাম্পেইনের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ৫০টি উদ্যোগকে ১০০ কোটি টাকার তহবিল সহযোগিতা দেওয়ার কার্যক্রম শুরু করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড । ইতিমধ্যে ১৫টি কোম্পানিকে ৩৩ কোটি বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।আগামীতে এই বিনিয়োগ আরো বাড়বে। সামি আহমেদ বলেন স্টার্টআপ বাংলাদেশ যেকোনো সম্ভাবনাময় উদ্যোগকে পরিপূর্ণ  বাস্তবায়নের জন্য পাশে থাকবে এবং তিনি আশা প্রকাশ করেন ২০২৫ সালের মাঝে বাংলাদেশ থেকে ৫টি ইউনিকর্ন প্রতিষ্ঠান আবির্ভূত হবে এবং সরকার এই লক্ষ্যে উদ্যোক্তাদের নানান সহায়তা প্রদান করছে।

সমাপনী বক্তব্যে “ বাংলাদেশ ইনোভেশন ফোরাম” এর প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন – “ কোভিড-পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বে শিল্প উৎপাদন খাতে পরিবর্তন এসেছে এবং একইসাথে বেড়েছে প্রযুক্তির উপর নির্ভরতা। এসব পরিবর্তনের অগ্রাধিকার যাচাই এবং ভবিষৎ বিনিয়োগ পরিস্থিতি, সুযোগ, নীতি কাঠামোর সংস্কারে সবাইকে সচেতন করতেই এই আয়োজন করেছে ইনোভেশন ফোরাম”।

সেমিনারটি পরিচালনা করেন বাংলাদেশে ইনোভেশন ফোরাম এর পরিচালক শাহাদাত হোসেন রিয়াদ এবং সৈয়দ মাহমুদ মুসা।

সেমিনারটি আয়োজনে সহযোগী হিসেবে ছিলো টেক টেরেইন আইটি লিমিটেড, রাইজ আপ ল্যাবস ও রোবাস্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি