শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
24 C
Dhaka

বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্টিবিউটর স্মার্ট টেকনোলোজিসের শো-রুম উদ্বোধন করেন শিল্প মন্ত্রী

টেকভিশন২৪ প্রতিবেদক: জহির স্মার্ট টাওয়ার, আগারগাঁও -এ বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্টিবিউটর স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিঃ -এর সনি-স্মার্ট ফ্ল্যাগশীপ শো-রুম গতকাল উদ্বোধন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এম.পি. উদ্বোধন করেন । বাংলাদেশের বাজারে আসল সনি পণ্য বাজারজাত করার ক্ষেত্রে এগিয়ে আসার জন্য স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড -কে তিনি আন্তরিক অভিনন্দন জানান।

শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ইতিমধ্যেই বাংলাদেশের আইটি বাজারে অগ্রগামী হয়ে উঠেছে এবং স্পষ্টতই তারা প্রকৃত সেবা, সঠিক মূল্যে ও আসল পণ্যের শক্তিশালী ব্যবসায়িক ধারাবহিকতায় কনজিউমার ইলেকট্রনিক্স বাজারেও একই রকম ভূমিকা রাখবে। তিনি বিশ্বাস করেন যে, জাপানি উদ্যোক্তারা এদেশে আসছে, স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ -এর সেবার উপর বিশ্বাস করে, আস্থা রেখে এবং বিপণন ও প্রতিশ্রুতিতে নির্ভর করে।

অনুষ্ঠানে সনি সাউথ-ইস্ট এশিয়া’র প্রেসিডেন্ট, মি: আতসুশি এন্দো বলেন – ২০ বছরেরও বেশি সময় ধরে, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশে একটি স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান এবং বাংলাদেশে ব্যবসার অগ্রযাত্রায় গতি, উন্নয়ন ও সম্প্রসারণে এই প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করতে পেরে সনি সৌভাগ্যবান বোধ করছে। সেই ধারাকে মাথায় রেখে, আমি নিশ্চিত যে স্মার্ট জাহির টাওয়ারের এই নতুন ফ্ল্যাগশিপ শো-রুমটি বাংলাদেশে ডিজিটাল বিভাজন বন্ধ করতে সাহায্য করবে এবং কনজিউমার ইলেকট্রনিক্স -কেও একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে নিয়ে যাবে।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ -এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউশন, স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেড তাদের দৃঢ় ব্যবসায়িক নীতির সাথে আসল পণ্যের সাথে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা দেবে। দেশের বিভিন্ন অননুমোদিত উৎস থেকে নকল/ রিফারবিশ্ড পণ্য ক্রয় সনি ব্র্যান্ড লাভারদের জন্য একদমই নিরাপদ ও নির্ভরযোগ্য নয়। স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেড কর্তৃক সরবরাহকৃত আসল পণ্য, সঠিক মূল্য ও প্রকৃত সেবা গ্রহণের মাধ্যমে ক্রেতারা সহজেই বাজারে অস্বাভাবিক ছাড়ের অফার সহ নকল/ রিফারবিশ্ড পণ্য বিক্রেতাদের সনাক্ত করতে এবং তুলনা করতে পারবেন। স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেড সর্বদা আসল পণ্য, সঠিক মূল্য ও সেবার মাধ্যমে দেশে ৮৫ টিরও বেশি গ্লোবাল ব্র্যান্ডের বাজারজাতকরনে ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে এবং সনি ক্রেতাদের ক্ষেত্রেও একই ভাবে আস্থা অর্জনে সক্ষম হবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সনি ইন্টারন্যাশনাল লিঃ -এর বাংলাদেশ শাখার এবং স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ -এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সংবাদপত্র ও স্যাটেলাইট চ্যানেল -এর সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সপ্তাহের জনপ্রিয়

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় দিচ্ছে বিনামূল্যে পাইথন শেখার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড আবারও বাংলাদেশের প্রোগ্রামিংপ্রেমী...

সর্বশেষ

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ঈদুল আযহা উপলক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইনে “মিলিয়নিয়ার” অফার ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: আসছে ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এ...

৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

টেকভিশন২৪ ডেস্ক: এই পহেলা বৈশাখে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য...

ওমোডা ৯: প্রতি কিলোমিটার মাত্র ৬ টাকায় চলল ১২৫৫ কিমি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অটোমোবাইল বাজারে সাশ্রয়ী যাতায়াতের নতুন উদাহরণ...

ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতেও মোবাইল ফটোগ্রাফি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের তরুণদের হাতে স্মার্টফোন এখন আর শুধু...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি