মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
32.3 C
Dhaka

বাংলাদেশে সাবস্ক্রিপশন সেবা প্যান্ডাপ্রো চালু করেছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য প্যান্ডাপ্রো নামে একটি নতুন সাবস্ক্রিপশন সেবা চালু করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। প্রত্যেক মাসে নির্দিষ্ট হারে ফি প্রদানের মাধ্যমে প্যান্ডাপ্রো গ্রাহকরা ফুডপ্যান্ডার সব সেবা যেমন ডেলিভারি, পিকআপ, ডাইন-ইন ও গ্রোসারিতে আকর্ষণীয় সুবিধা উপভোগ করবেন।

প্যান্ডাপ্রো গ্রাহকরা বিশেষ এ সাবস্ক্রিপশন সেবার মাধ্যমে ফ্রি ডেলিভারি সুবিধা পাবেন। এছাড়াও ফুড ডেলিভারি ও পিকআপ, গ্রোসারি অর্ডার এবং ডাইন-ইনে থাকবে দারুণ সব অফার। সুশি সামুরাই, ক্রিমসন কাপ, বারবিকিউ টু নাইট, ১৩৮ ইস্ট, শর্মা হাউসসহ ৫০০ এর বেশি জনপ্রিয় রেস্তোরাঁয় প্যান্ডাপ্রো গ্রাহকরা ডাইন-ইন এ ২৫ শতাংশ ছাড় পাবেন। সামনে নতুন আরও রেস্তোরাঁ এ সেবার আওতায় যুক্ত করার জন্য কাজ করছে ফুডপ্যান্ডা।

ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব মার্কেটিং মানিষা সাফিয়া তারেক বলেন, ‘আমাদের গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা চাহিদার সর্বোচ্চ মান পূরণের লক্ষ্যে আমরা অব্যাহতভাবে নতুন সেবা ও ফিচার উদ্ভাবনে কাজ করছি। আমাদের গ্রাহকরা যেমন রেস্তোরাঁয় খেতে পছন্দ করেন তেমনি তারা হোম ডেলিভারির মাধ্যমে খাবার নিতেও পছন্দ করেন। এ বিষয়টিকে সামনে রেখে, অনলাইন ডেলিভারি, পিক-আপ বা ডাইন-ইন গ্রাহকের পছন্দের সব সেবাইতেই প্রত্যেকের জন্যই কোনো না কোনো সুবিধা দিচ্ছে প্যান্ডাপ্রো। এই অল-ইন-ওয়ান সাবস্ক্রিপশন আমাদের প্ল্যাটফর্মে গ্রাহকদের অভিজ্ঞতা বাড়াবে এবং তাদের সাথে দীর্ঘমেয়াদে সম্পর্ক গড়ে তুলবে।’

একনজরে প্যান্ডাপ্রো-

বার্ষিক, অর্ধ-বার্ষিক কিংবা মাসিক হারে নির্দিষ্ট অংকের ফি প্রদানের মাধ্যমে প্যান্ডাপ্রো সাবস্ক্রিপশন প্যাকেজ নিতে পারবেন গ্রাহকরা।
● এক মাসের প্যাকেজ নিতে ৭৯ টাকা মূল্যের ফি প্রদান করতে হবে।
● ছয় মাসের প্যাকেজ নিতে ৩৯৯ টাকা মূল্যের ফি প্রদান করতে হবে।
● এক বছরের প্যাকেজ নিতে ৪৯৯ টাকা মূল্যের ফি প্রদান করতে হবে।

প্যান্ডাপ্রো’র সুবিধাসমূহ-

● ফ্রি ডেলিভারি- ৩৫০ টাকার বেশি মূল্যের অর্ডারে প্রতি মাসে ১০টি ফ্রি ডেলিভারি।
● ফুড ডেলিভারির ক্ষেত্রে আকর্ষণীয় ডিলস ও ডিসকাউন্ট।
● পিক-আপ অর্ডারে অতিরিক্ত ৫ শতাংশ ডিসকাউন্ট।
● প্যান্ডামার্টে অর্ডারে ১৫ শতাংশ ডিসকাউন্ট। এ অফারটি নিতে গ্রাহককে কমপক্ষে ৬০০ টাকা মূল্যের অর্ডার করতে হবে। প্রত্যেক মাসে তিনবার এ অফার উপভোগ করতে পারবেন প্যান্ডাপ্রো গ্রাহক।
● ডাইন-ইনে ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়।

প্যান্ডাপ্রো গ্রাহকরা এ সুবিধাগুলোর মাধ্যমে আকর্ষণীয় দামে অর্ডার সুবিধা, মূল্য ছাড় এবং প্রো গ্রাহক হওয়ার দারুণ অভিজ্ঞতা উপভোগ করবেন। ফুডপ্যান্ডা অ্যাপে সাবস্ক্রিপশন অপশনে ট্যাপ করে পছন্দসই অপশন বাছাইয়ের মাধ্যমে প্যান্ডাপ্রো সাবস্ক্রাইব করতে পারবেন গ্রাহকরা। এছাড়া বিকাশ এবং দেশের সব ব্যাংকের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে সাবস্ক্রিশপন ফি এর মূল্য পরিশোধ করা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি