রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

ফরচুনচায়না ২০২৩ ইমপ্যাক্ট ৬৫লিস্ট অব স্টার্টআপসে রিয়েলমি

টেকভিশন২৪ ডেস্ক: কার্যকরী উপায়ে করপোরেট সামাজিক দায়িত্ব পূরণে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ফরচুন চায়না’স ২০২৩ ইমপ্যাক্ট ৬৫ লিস্ট অব স্টার্টআপসে জায়গা করে নিয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রভাব বিস্তারকারী ম্যাগাজিন হিসেবে ফরচুন চায়নার ইমপ্যাক্ট লিস্ট অব স্টার্টআপস ইন চায়না সেসব প্রতিষ্ঠানের উদ্যোগকেই তুলে ধরে, যেসব প্রতিষ্ঠান নিজেদের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে সফলভাবে এগিয়ে যাচ্ছে।

বর্তমানে স্টার্টআপগুলো প্রযুক্তির মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলা করে সমাজ ও মানুষের জীবনে অর্থপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে ভূমিকা রাখছে। নতুন বা উদীয়মান যেসব প্রতিষ্ঠান যারা ইতোমধ্যেই মানুষের জীবনের মানোন্নয়নে ভূমিকা রাখছে এবং নিজেদের ব্যবসায়িক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিভিন্ন সামাজিক ও পরিবেশগত সঙ্কট মোকাবিলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এসব প্রতিষ্ঠানকে ইমপ্যাক্ট লিস্টে স্থান দিয়ে স্বীকৃতি প্রদান করা হয়।  

রিয়েলমি যাত্রার পর থেকে উদ্ভাবনী পণ্য, গবেষণা ও উন্নয়ন সক্ষমতা এবং সবুজ উন্নয়নে গুরুত্বারোপ করে আসছে। প্রতিষ্ঠার দুই বছরে, একটানা চার প্রান্তিকে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি অর্জন করেছে রিয়েলমি এবং বৈশ্বিক স্মার্টফোন রপ্তানিতে সপ্তম স্থান অর্জন করে নিয়েছে।

২০২১ সালে, রিয়েলমি মাত্র ৩৭ মাসে রেকর্ড ভঙ্গ করে ১শ’ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য বিক্রির মাইলফলক অর্জন করে। সে বছরই, নতুন মূলধারার স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে রিয়েলমি প্রথমবারের মতো বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে ষষ্ঠ স্থান অর্জন করে নেয়। ব্র্যান্ডটি ‘ডেয়ার টু লিপ’ প্রতিপাদ্যে ‘লিপ-ফরোয়ার্ড’ প্রযুক্তি ও ডিজাইনের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে উদ্ভাবনী সব পণ্য নিয়ে আসছে, যা রিয়েলমি’র বিশ্বজুড়ে অভাবনীয় সাফল্য অর্জনে এবং তরুণ ক্রেতাদের আস্থা বিশেষ ভূমিকা রাখে।

আগস্ট মাসে রিয়েলমি এর পাঁচ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে, এর ‘লিপ-ফরোয়ার্ড ক্লাইম্বিং’ পরিকল্পনা উন্মোচন করেছে এবং নতুন লক্ষ্যের ঘোষণা দিয়েছে। ব্র্যান্ডটি এর ব্র্যান্ড ফিলোসফি ‘ডেয়ার টু লিপ’ -এর মাধ্যমে টেকসই উন্নয়নের দিকে যাত্রায় নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং বিশ্বজুড়ে তরুণদের জন্য অত্যাধুনিক পণ্য উন্মোচন করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি