শনিবার, জুন ১৩, ২০২৬
30.4 C
Dhaka

পাবজি গেম প্রেমীদের জন্য এলো অপো এফ১৯ প্রো, পাবজি মোবাইল স্পেশাল বক্স

১০১ জন্য এই বিশেষ অফার পাবেন, সাথে মূল্যছাড়।

টেকভিশন২৪ ডেস্ক: নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস নির্মাতা ব্র্যান্ড অপো স্মার্টফোন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি তারা দেশের বাজারে এফ১৯ প্রো স্মার্টফোন নিয়ে এসেছে। এবার গেমারদের জন্য নিয়ে এসেছে এফ১৯ প্রো, পাবজি মোবাইল স্পেশাল বক্স। যা পাবজি খেলোয়াড়দের গেমিং এ নতুন অভিজ্ঞতা দিবে।

পাবজি প্রেমীদের মধ্যে আলোড়ন তৈরিতে দীর্ঘদিন ধরে একত্রে কাজ করেছে অপো এবং পাবজি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশী গেমারদের জন্য পাবজি মোবাইল বক্স নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। বিশেষ অফারটি ১২ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। বক্সের মধ্যে আছে স্যুভেনির, চাবির রিং এবং বিশেষ কয়েন। অপোর এক্সক্লুসিভ স্টোরে ১০১ জন স্মার্টফোন গেম প্রেমীরা এ অফার উপভোগ করতে পারবেন।
অপোর নতুন এফ১৯ প্রো ডিভাইসটি ট্রেন্ডি, উন্নত প্রযুক্তি সমৃদ্ধ ও বর্তমান সময়ের ফ্যাশনের সাথে প্রাসঙ্গিক। এতে রয়েছে অত্যাধুনিক ও উন্নত ধরনের ফিচার। দ্রুতগতির চার্জিং প্রযুক্তি বিকাশে অপোর সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। এরই ধারাবাহিকতায় অপো তাদের এফ১৯ প্রো ডিভাইসে ৩০ ওয়াট ভিওওসি ফ্ল্যাশ চার্জ ৪.০ নিয়ে এসেছে।

চার্জরত অবস্থায় ডিভাইসটি দিয়ে ব্যবহারকারীরা গেম খেলতে কিংবা ভিডিও উপভোগ করতে পারবেন। ৩০ ওয়াট ভুক ফ্ল্যাশ চার্জ ৪.০ প্রযুক্তি দিয়ে অপো এফ১৯ প্রো ডিভাইসটি ৫৬ মিনিটের মধ্যে শতভাগ চার্জ প্রাপ্ত হয়। পুরো চার্জিং প্রক্রিয়ার অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখে ৩০ ওয়াট ভিওওসি ফ্ল্যাশ চার্জ ৪.০।

অপো এফ১৯ প্রো ডিভাইসটিতে রয়েছে ৮জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম, যা ব্যবহারকারীর দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। এতে রয়েছে গেম ফোকাস মোড প্রযুক্তি, যা গেম শুরু করার মাত্র তাৎক্ষণিক গতি প্রদান করবে। ডিভাইসটির হাইপার বুস্ট ও বুলেট স্ক্রিন সর্বোচ্চ গেমিং পারফরমেন্স নিশ্চিত করবে। আরো থাকছে মাত্র পাঁচ মিনিট চার্জে অনেকক্ষণ গেমিং চালিয়ে যাবার সুবিধা।

এছাড়াও, অপো এফ১৯ প্রো ডিভাইসটিতে অভিনব ও উদ্ভাবনী ফিচার রয়েছে। ডিভাইসটিতে রয়েছে ডুয়াল ভিউ ভিডিও এবং এআই কালার পোর্ট্রেট ভিডিও’র মতো সেগমেন্ট-লিডিং ভিডিওগ্রাফি ফিচার। ডিভাইসটি কেবলমাত্র দেখতেই নান্দনিক নয় বরং ডিভাইসটিতে চার্জিং ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। স্লিক ও আল্ট্রা-লাইটওয়েট ডিজাইনের এফ১৯ প্রো ডিভাইসটি ৭.৮ মিমি স্লিক এবং এর ওজন মাত্র ১৭২ গ্রাম।
গুলশান, বসুন্ধর সিটি ও যমুনা ফিউচার পার্কে অবস্থিত অপো এক্সক্লুসিভ শপগুলো থেকে ক্রয় করতে পারবেন।

অপো এফ ১৯ প্রো এর নিয়মিত দাম ধরা হয়েছে ২৯,৯৯০ টাকা। তবে গেমার এবং স্মার্টফোনপ্রেমীরা এই বিশেষ প্যাকেজটি মাত্র ২৮,৯৯০ টাকা। ফ্যান্টাসটিক পার্পল ও ফ্লুইড ব্ল্যাক-এ দু’টি চমৎকার রঙে এফ১৯ প্রো ডিভাইসটি বাজারে পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি