মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
28 C
Dhaka

পানামায় ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে সেরাদের মধ্যে পঞ্চম বাংলাদেশ দল

পানামায় আয়োজিত বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৩’- এ অংশ নিয়ে সেরাদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করলো বাংলাদেশের টিম ‘রোবনিয়াম বাংলাদেশ’। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরের ইসরাফিল শাহীন অরণ্য, সানিডেলের কাজী মোস্তাহিদ লাবিব ও তাফসীর তাহরীমের টিম ফিউচার ইনোভেটরস (সিনিয়র) ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে সেরাদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে।  

অপরদিকে, ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে অংশ নিয়ে সেরাদের মধ্যে ১১ তম স্থান অর্জন করেছে নটর ডেম কলেজের আবু নাফিস মোহাম্মদ নূর রোহান এবং মির্জাপুর ক‍্যাডেট কলেজের মাহির তাজওয়ার চৌধুরীর টিম ‘মেকাস্ক্র্যাচ _৪০৪’। পাশাপাশি নটরডেম কলেজের চৌধুরী মুহাম্মদ মিনহাতুল্লাহ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের আতিকা বিনতে আমিন এবং উইল্‌স‌ লিট্‌ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের হাসিবুজ্জামান ভূঁইয়ার টিম ‘বাইট ব্যানডিটস্’ ফিউচার ইনোভেটরস (সিনিয়র) ক্যাটাগরিতে অংশ নিয়ে সেরাদের মধ্যে ১৬তম স্থান অর্জন করেছে।

পানামায় গত ০৭ নভেম্বর তারিখ থেকে শুরু হওয়া অলিম্পিয়াডের তিন দিনব্যাপী ২০তম আসরে ৭৭টি দেশের ৪৫১টি দল মূল প্রতীযোগিতায় অংশ নেয়। এ বছরের এই অর্জন আগামীতে বাংলাদেশের শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে আরো অনেক বেশি উৎসাহিত করবে বলে বিশ্বাস করেন আয়োজকরা। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে এ বছর বিচারক হিসেবে নির্বাচিত হন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্নাতক শিক্ষার্থী সাজ্জাদ ইসলাম। এবার বাংলাদেশের দলগুলোর দলনেতা হিসেবে ছিলেন রেদওয়ান ফেরদৌস এবং উপ-দলনেতা হিসেবে মাহেরুল আজম কোরেশী। এছাড়া টিম ‘মেকাস্ক্র্যাচ _৪০৪‘ এর কোচ হিসেবে ছিলেন তওসিফ সামিন।

এর আগে গত সেপ্টেম্বরে রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড–২০২৩ বাংলাদেশের জাতীয় পর্ব’। জাতীয় এ পর্বের পৃষ্ঠপোষক ছিলেন অগমেডিক্স বাংলাদেশ। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হ্যাচ সেন্টারের সহযোগিতায় অলিম্পিয়াডটি আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। বিজয়ীদের মধ্য থেকে সেরা শিক্ষার্থী নির্বাচন করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠন করা হয়। তিনটি দলের মোট আটজন প্রতিযোগী এ বছর আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেয়।

উল্লেখ্য, বাংলাদেশ ২০২০ সালে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সদস্য হয়। ডব্লিউআরও-এর এশিয়ার ২৫তম এবং বিশ্বব্যাপী সদস্যদের মধ্যে ৮৪তম সদস্য দেশ বাংলাদেশ। ২০২১ সালে অনলাইনে অনুষ্ঠিত আসরে প্রথমবার অংশ নিয়েই সেরাদের মধ্যে বাংলাদেশ দশম স্থান অর্জন করে। সেবার বিশ্বের ৬৬টি দেশ থেকে ২০০টি দল অংশগ্রহণ করেছিল। এর পরের বছর ২০২২ সালে বিশ্বের ৭৩টি দেশের ৩৭৫টি দলের প্রায় তিন শতাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জপদকের পাশাপাশি অষ্টম স্থান অর্জন করে বাংলাদেশ।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি