রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
27 C
Dhaka

ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২১ –এর রেজিস্ট্রেশন শুরু

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ‘জানুক সবাই দেখাও তুমি’-এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তুলতে দেশে পঞ্চম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২১। কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে প্রতিযোগিতাটি এবারও আয়োজিত হচ্ছে অনলাইনে।

দেশের হাইস্কুল ও কলেজ তথা ষষ্ঠ-দ্বাদশ শ্রেণী এবং সমমানের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ২০১৫ সালে এই কার্যক্রম শুরু হয়। আন্তর্জাতিক পরিমন্ডলের সঙ্গে সংগতি রেখে এই কার্যক্রমকে ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রমিং প্রতিযোগিতা (National High School Programing Contest-NHSPC)হিসাবে অভিহিত করা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ,অনলাইন ও অনসাইট প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা এবং প্রোগ্রামিং ক্যাম্পসহ আরও নানান আয়োজন করা হয়ে থাকে।

২০২১ সালের আয়োজনে থাকছে অনলাইন কুইজ প্রতিযোগিতা,অনলাইন প্রস্তুতি প্রতিযোগিতা,অনলাইন মক টেস্ট ও জাতীয় প্রতিযোগিতা। এ আয়োজনে শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরি (ষষ্ঠ-নবম শ্রেণি) এবং সিনিয়র ক্যাটাগরি (দশম-দ্বাদশ শ্রেণি ও পলিটেকনিক প্রথম থেকে চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী),এই দুইটি ক্যাটাগরিতে কুইজ অথবা প্রোগ্রামিংয়ের যে কোন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রথমেই https://nhspc.net ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন চলবে আগামী ৭ জুন ২০২১ তারিখ রাত ১১.৫৯টা পর্যন্ত।

উল্লেখ্য,আগামী ২৯ মে থেকে ৭ জুন,২০২১ তারিখ পর্যন্ত প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রস্তুতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৪ ও ৬ জুন,২০২১ তারিখে প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং কুইজের দুইটা মক টেস্ট অনুষ্ঠিত হবে। মুল প্রতিযোগিতার পূর্বে শিক্ষার্থীরা এই টেস্টে অংশ নিয়ে প্রতিযোগিতার প্ল্যাটফর্ম ও নিয়মাবলী সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। উভয় প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন ২০২১ তারিখে। প্রতিযোগিতার বিস্তারিত সময়সূচী জানা যাবে আয়োজনের মূল ওয়েবসাইটের https://nhspc.net/schedule ঠিকানায়।

প্রসঙ্গত,ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। জাজিং প্লাটফর্ম হিসেবে toph.co

প্রতিযোগিতার বিস্তারিত জানতে www.nhspc.net ঠিকানায় অথবা ফেসবুক পেইজ fb.com/nhspcbd

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি