শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
29.4 C
Dhaka

নাজিহার আইটি সলিউশন জাতীয় নারী কাবাডি লীগ চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : নাজিহার আইটি সলিউশন জাতীয় নারী কাবাডি লিগ-২০২১ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব।

মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ আনসার নারী কাবাডি দলকে ২৬-২৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব।

কাবাডি স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার), পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সভাপতি, বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং লিগ কমিটির চেয়ারম্যান মো. আব্দুছ ছালাম আজাদ, নাজিহার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান, গ্রীন টাউন এলপি গ্যাস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কবির হোসেন ও দাওয়াই লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সারোয়ার রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, ঢাকা রেঞ্জ, যুগ্ম সম্পাদক-১ গাজী মো. মোজাম্মেল হক, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ, যুগ্ম সম্পাদক-২ নেওয়াজ সোহাগ, লিগ কমিটির সদস্যসচিব ও ফেডারেশনের কোষাধ্যক্ষ শরীফ মোহাম্মদ আরিফ মিহিরসহ ফেডারেশন অন্যান্য কর্মকর্তাগণ।

উল্লেখ্য, দীর্ঘ ৯ বছর পর গত ২৪-৩০ নভেম্বর ২০২১ এ অনুষ্ঠিত নারী কাবাডি লীগে অংশগ্রহণ করে ১০টি দল। এবারের আয়োজনের ম্পন্সর ছিলো দেশীয় সফটঅয়্যার প্রতিষ্ঠান নাজিহার আইটি সলিউশন লিমিটেড। 

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি