শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
29 C
Dhaka

নতুন রূপে নকিয়ার পুরোনো ফোন, এক চার্জে চলবে ২৭ দিন

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া তাদের পুরোনো ফোন ৮২১০ মডেলটি নতুন ফিচার যুক্ত করে বাজারে এনেছে। নকিয়া ৮২১০ ফোনটি গ্রাহকের আকর্ষণ বাড়াতে পারে এতে থাকা ফোরজি সাপোর্ট সিস্টেম। যা নকিয়া বাদে অন্যান্য প্রতিষ্ঠানের ফিচার ফোনে লক্ষ্য করা যায় না। প্রতিষ্ঠানটির দাবি, ১৪৫০ এমএএইচ ব্যাটারি ফোনটি একবার চার্জে চলবে ২৭ দিন।

ফিচার ফোন হলেও এতে সাপোর্ট করবে ন্যানো সিম। সিরিজ ৩০ প্লাস অপারেটিং সিস্টেম চলা ফোনটিতে থাকছে ৩.৮ ইঞ্চির কিউভিজেএ ডিসপ্লে। যার ফলে সূর্যের আলোতে ডিসপ্লে দেখা যাবে ঝকঝকে। দীর্ঘ সময় ব্যবহারে ফোনটি স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ইউনিসক টি১০৭ চিপসেট।

নকিয়ার নতুন এই ফিচার ফোনে রয়েছে, ৪৮ এমবি র‌্যাম ও ১২৮ এমবি স্টোরেজ। স্টোরেজ কম হলেও ৩২ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকছে।

ছবি তোলতে ফোনটির পেছনের দিকে রয়েছে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও এতে রয়েছে এফএম রেডিও সাপোর্ট। ইয়ারফোন ছাড়াই শোনা যাবে এফএম রেডিও।

নকিয়া ৮২১০ ফোনটি কিনতে বাংলাদেশি মুদ্রায় গুনতে হবে প্রায় ৫ হাজার টাকা। তবে বাংলাদেশের বাজার তবে নাগাদ আসবে তা জানা সম্ভব হয়নি। ডার্ক ব্লু ও রেড কালারে ফোনটি বাজারে পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি