সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

দারাজ নিয়ে এলো ‘১০.১০’ ক্যাম্পেইন- ২০২০

টেকভিশন ডেস্ক: দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ও আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ (daraz.com.bd) তৃতীয়বারের মত আয়োজন করেছে দারাজ ১০.১০ সেল ক্যাম্পেইন।

১০ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় দারাজে থাকবে বিশাল ডিসকাউন্টে লাখ লাখ পণ্য, মেগা ভাউচার, হ্যাপি আওয়ার, অ্যাপ ভিজিট পয়েন্ট, মিশন 10.10, নিউ ইউজার বোনাস ও মেগা ডিল সহ অসংখ্য সব আকর্ষণীয় অফার। ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে থাকছে স্টুডিও এক্স, ডেটল, এস্কয়ার ইলেক্ট্রনিক্স, ডোমেক্স, ডাবর হানি, অরিয়ন ফুটওয়্যার এবং ব্র্যান্ড পার্টনার হিসেবে থাকছে প্যারাসুট ন্যাচারাল, ভিট, খাস ফুড, টিপি লিঙ্ক, ইমামি, আকিজ প্লাস্টিক, ওয়াল্টন ডিজিটেক, ওয়াইল্ড স্টোন।

বিশ্বের সবচেয়ে বড় শপিং ইভেন্ট ইলেভেন ইলেভেন (daraz 11.11 sale) এর পূর্বপ্রস্তুতি হিসেবে গ্রাহকদের জন্য বিশেষ এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে, যেখানে থাকবে আসন্ন ক্যাম্পেইনটির আকর্ষণগুলোর হালকা কিছু ঝলক।

ইভেন্টে ফ্যাশন প্রোডাক্ট, ইলেক্ট্রনিক এক্সেসরিজ, হোম-লিভিং, বিউটি-হেলথ এবং বেবি-টয় -এর মত ক্যাটাগোরির পণ্য ছাড়াও সেরা ৫টি উল্লেখযোগ্য ডিলের মধ্যে রয়েছে মাত্র ২০,৩৯০ টাকায়  রিয়েলমি ৬ -৮ জিবি  র‍্যাম ও ১২৮ জিবি রম, মাত্র ১৬,৭৯৯ টাকায় স্যামসাং গ্যালাক্সি এম ২১ ফোন (Samsung Galaxy M21) -৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম, নেভিফোর্স ব্ল্যাক লেদার মেন্স রিস্ট ওয়াচ মাত্র ১,৯৫০ টাকায়, স্যামসাং ৪৩ 4k স্মার্ট ইউএইচডি টিভি মাত্র ৫১,৯৫৫ টাকায় এবং কেমেই ফাইভ ইন ওয়ান গ্রুমিং কিট অ্যান্ড ট্রিমার মাত্র ১,৩২৯ টাকায়।

অনলাইন উৎসবটিতে গ্রাহকদের জন্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আপ্পো এফ ১৭ লাকি অরেঞ্জ বক্স ফোন, যা লঞ্চ হবে ১০ই অক্টোবর এবং এটি পাওয়া যাবে শুধুমাত্র দারাজ (daraz.com.bd) ফ্ল্যাশ সেলে। ১০.১০ ক্যাম্পেইনের মধ্য দিয়ে যাত্রা শুরু করা উপলক্ষ্যে প্রিমিয়াম ডিজাইনের  আপ্পো এফ ১৭(oppo f17)  লাকি অরেঞ্জ বক্সটি পাওয়া যাবে মাত্র ২৫,৯৯০ টাকায়।

এছাড়াও ক্যাম্পেইনের বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে রিয়েলমি সেভেন সিরিজ ফোন। রিয়েলমি সেভেন আই (realme 7i) এর প্রথম অনলাইন সেল এক্সক্লুসিভলি শুরু হতে যাচ্ছে ১৩ই অক্টোবর শুধুমাত্র দারাজে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি