সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

দক্ষতা উন্নয়নের জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত হলো আইডিইবি স্কিলস প্ল্যানিং ড্যাশবোর্ড

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনায় অনলাইন মনিটরিং, মেন্টরিং এবং রিয়েলটাইম ডাটার ভিত্তিতে প্রশিক্ষণ ব্যবস্থাপনা ও পরিকল্পনা প্রণয়নের পরিপূর্ণ ডাটাবেজ প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে দক্ষতা উন্নয়নের জাতীয় প্ল্যাটফর্ম নাইস-তে এবার যুক্ত হলো আইডিইবি স্কিলস প্ল্যানিং ড্যাশবোর্ড। ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (নাইস) ডাটা প্ল্যাটফর্মের আওতায় ইনিস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) স্কিলস প্ল্যানিং ড্যাশবোর্ড তৈরি করা হয়েছে। এটুআই এবং আইডিইবি-এর যৌথ আয়োজনে সোমবার রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিইবি কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।

Launching of IDEB Skills Planning Dashboard in NISE3 14.02.22 005
 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম, পিএএ। এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব ড. মোঃ ওমর ফারুক, এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং ইউএনডিপি বাংলাদেশ-এর সহকারী আবাসিক প্রতিনিধি জনাব সরদার এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আইডিইবি-এর প্রেসিডেন্ট এ কে এম এ হামিদ।

Launching of IDEB Skills Planning Dashboard in NISE3
 

সরকারের ২৩টি মন্ত্রণালয়ের আওতাভূক্ত ৩২টি অধিদপ্তর এবং ৪২টি প্রাইভেট অ্যাসোসিয়েশনের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের কাজে সম্পৃক্ত দপ্তরসমূহের কার্যক্রমসমূহ অনলাইনে মনিটরিং, মেন্টরিং, সমন্বয় করা এবং চাকুরিপ্রত্যাশী যুবক, শিল্প-প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে ম্যাচমেকিং, রিয়েলটাইম ডাটার ভিত্তিতে পরিকল্পনা ও পলিসিগত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এটুআই-এর ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (NISE3) প্ল্যাটফর্মে যুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় নাইস প্ল্যাটফর্মে সংযুক্ত হলো আইডিইবি স্কিলস প্ল্যানিং ড্যাশবোর্ড।

Launching of IDEB Skills Planning Dashboard in NISE3
 

ইনিস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর দক্ষতা উন্নয়ন ড্যাশবোর্ডের আওতায় ১২টি মডিউল রয়েছে। এই ড্যাশবোর্ড থেকে সহজেই আইডিইবি’র স্কিল সেন্টার ম্যানেজমেন্ট, ব্যাচ/প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ডাটাবেজ অব অ্যাপ্লিকেন্টস, ফিডব্যাক ম্যানেজমেন্ট, কোর্স ম্যানেজমেন্ট, অনলাইন পেমেন্ট, প্রোগ্রাম মনিটরিং, ক্যালেন্ডার ম্যানেজমেন্ট, এনরোলমেন্ট ম্যানেজমেন্ট, গ্যালারি ম্যানেজমেন্ট ও নোটিশ ম্যানেজমেন্ট করা যাবে। সেই সাথে, আইডিইবি স্কিলস প্ল্যানিং ড্যাশবোর্ডের হালনাগাদ তথ্য প্রতিষ্ঠানটির দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও পরিকল্পনার সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Launching of IDEB Skills Planning Dashboard in NISE3
 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি