শনিবার, জুন ১৩, ২০২৬
34.1 C
Dhaka

গ্রামীণফোনের নতুন চীফ বিজনেস অফিসার ড. আসিফ

টেকভিশন২৪ ডেস্ক: ড. আসিফ নাইমুর রশিদ কে চীফ বিজনেস অফিসার (সিবিও) হিসাবে নিয়োগ দিয়েছে গ্রামীণফোন। ড. আসিফ পূর্ববর্তী সিবিও কাজী মাহবুব হাসান এর স্থলাভিষিক্ত হবেন এবং আগামী ১৬ এপ্রিল থেকে এই নিয়োগ কার্যকর হবে।    

গ্রামীণফোনে যোগদানের পূর্বে ড. আসিফ রবি আজিয়াটা লিমিটেডের চীফ ইনফরমেশন অফিসার হিসাবে কাজ করেছেন। তিনি ইতিমধ্যে টেলিনর গ্রুপের আইসিটি, ডিজিটাল ট্রান্সফরমেশন লিডার হিসাবে পরিচিত। ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত গ্রামীণফোন, টেলিনর মায়ানমার, টেলিনর এএসএ এবং সিমেন্সে বিভিন্ন পদে নেতৃত্ব দিয়েছেন।

একজন দৃঢ় নেতৃত্বের দক্ষতা সম্পন্ন, অভিনব, কর্মতৎপর ড. আসিফ দ্রুত চিন্তা এবং কার্যকর বাস্তবায়নের বিশ্বাস করেন।

নতুন সিবিও কে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন,  বৈচিত্রপূর্ণ ও চ্যালেঞ্জিং বি২বি মার্কেটের নেতৃত্বে আমি আসিফ কে স্বাগত জানাই। তার অভিজ্ঞতা, দক্ষতা গতানুগতিক বি২বি ব্যবসায়িক চিন্তাধারা পরির্বতন করে সল্যুশন কেন্দ্রিক বি২বি স্থাপনে গ্রামীণফোনের সিবিও হিসাবে  গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।  আজমান আরও বিশ্বাস করেন গ্রামীণফোন ম্যানেজমেন্টে ড.আসিফ এর অর্ন্তভূক্তি পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশে টেকনো-কর্মাশিয়াল সহযোগিতা আরও শক্তিশালী করবে।

‌ড.আসিফ বলেন, এমন একটি গুরুত্বপূর্ন পদে দায়িত্বভার নিতে পেরে আমি খুবই আনন্দিত এবং রোমাঞ্চিত। আমি বিশ্বাস করি আমার দক্ষতা, দেশ বিদেশে আইটি, আইসিটি সলুশন, সিআরএম এর অভিজ্ঞতা গ্রামীণফোনের গ্রাহক ও শেয়ারহোল্ডারদের ভ্যালু তৈরিতে সহায়ক হবে। আমার মনে হচ্ছে আমি আবার ঘরে ফিরে এসেছি এবং আবারও একটি উইনিং টিম এ যোগ দিচ্ছি।

ড. আসিফ ক্যালিফোর্নিয়া সাউদার্ন ই্উনিভার্সিটি ইউএসএ থেকে ডিবিএ; কানাডার রয়েল রোডস ইউনিভার্সিটি, বিসি থেকে এমবিএ (এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট), ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডটি থেকে মার্ষ্টাস অব ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব এপ্লাইড ফিজিক্স এবং ইলেকট্রনিক্স এ পড়াশোনা করেছেন। ড. আসিফ বিবাহিত এবং তিন সন্তানের জনক।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি