মঙ্গলবার, মে ১২, ২০২৬
24 C
Dhaka

ডিজি- মার্ক সলিউশান এখন চট্টগ্রামে

spot_img

টেকভিশন ডেস্ক: প্রযুক্তিগত নিরাপত্তা পণ্য পরিবেশক প্রতিষ্ঠান ডিজি- মার্ক সলিউশান বন্দরনগরী চট্টগ্রামে তাদের যাত্রা শুরু করেছে। গত বুধবার (৭ অক্টোবর) বিকেলে শাখাটির উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আইটি প্রফেশনাল সোসাইটির সভাপতি মো. আবদুল্লাহ ফরিদ। বিশেষ অতিথি ছিলেন বিসিএস চট্টগ্রামের সভাপতি মো. সুফিয়ান আলী। এছাড়াও প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ও স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিজিমার্ক দেশে বিভিন্ন ধরনের সিকিউরিটি ব্র্যান্ডের অনুমোদিত পরিবেশক । এসব ব্র্যান্ডের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য জেডকেটেকো, ভিরদি, ডিএসপিপিএ , ভিয়ান্স, অ্যাস্পোরসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্রান্ড। অটোমেশন ও সিকিউরিটি পণ্যের জন্য এগুলো আন্তর্জাতিক বাজারের শীর্ষস্থানীয় ওয়ান স্টপ ব্র্যান্ড।

চট্টগ্রামে শাখা চালুর মাধ্যমে বন্দর নগরীতে আত্মপ্রকাশ করল ডিজিমার্ক। এর মাধ্যমে ডিজিমার্ক চট্টগ্রামে গ্রাহকদের কাছে আরো দ্রুত সেবা পৌঁছে দিতে পারবে।

ডিজিমার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার আলম বলেন, ” চট্টগ্রামে শাখা চালু করতে পেতে আমরা আনন্দিত। এর মাধ্যমে এখানে নতুন একটি কমিউনিটি তৈরি করতে পারবো ইনশাল্লাহ। একই সঙ্গে দেশের বাজারে আমাদের অবস্থান আরও শক্ত হলো।”

চট্টগ্রাম শহরের অন্যতম সুবিধাজনক অবস্থান “চট্টগ্রাম কম্পিউটার সিটি, চৌমুহনি, আগ্রাবাদ” এ নতুন শাখাটি চালু করা হয়েছে। এখানে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা ও প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন কর্মীরা সেবা দিতে প্রস্তুত থাকছে। এখানে আরও বেশি গ্রাহক আসবেন এবং ব্যবসায়ী ও অন্যান্যদের উপস্থিতিতে জায়গাটি আরও গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।’

বর্তমানে ডিজিমার্কের ঢাকায় তিনটি শাখা রয়েছে। ঢাকার পাশাপাশি সফলভাবে ব্যবসা পরিচালনার জন্য চট্টগ্রামে চতুর্থ শাখা উদ্বোধন করা হলো। চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদের চৌমুহনীর এসকে মুজিব রোডের, আরএফ জহুরা টাওয়ারের তৃতীয় তলার ৩০৫ নম্বর দোকানে নতুন শাখাটির উদ্বোধন করা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব...

শুরু হয়েছে ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, ক্রিয়েটর এবং উদ্ভাবকদের এআই...

ট্রাফিক আইন লঙ্ঘনে কাটা যাবে পয়েন্ট, চালু হচ্ছে ‘আরএসপিএস’ অ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: ট্রাফিক আইন লঙ্ঘন করলে এবার চালকদের ড্রাইভিং...

বিডিনগের নতুন কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের...

বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ আনলো হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উন্নত...

সর্বশেষ

এআই ট্রাফিক মনিটরিংয়ের মাধ্যমে এক সপ্তাহে ৩শ’ মামলা

টেকভিশন২৪ ডেস্ক: এআই ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায়...

প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে বর্তমান সরকার...

বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি ও এ৫৭ ফাইভ-জি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি দেশের বাজারে উন্মোচন করা হয়েছে স্যামসাংয়ের...

টেকসই ব্যাটারিসহ বাজারে নতুন অপো এ৬সি

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের নতুন...

ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানের সরকার পাশে থাকবে: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ক্যাবল অপারেটর, আইএসপি এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো...

বিসিএস রাজশাহী শাখায় প্রিন্টার রিপেয়ার ও মেইনটেন্যান্স বিষয়ক কর্মশালা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ কম্পিউটার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি