সোমবার, জুন ৮, ২০২৬
35.7 C
Dhaka

ডিজিটাল বাংলাদেশ ২০২২ পুরস্কার পেলেন যারা

টেকভিশন২৪ ডেস্কঃ প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ ১২ ডিসেম্বর দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে উদযাপিত হচ্ছে ‘জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস’।

প্রতিবছর এ দিনে জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দিবসটি পালন করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ষষ্ঠ ডিজিটাল বাংলাদেশ দিবস পুরস্কার জিতেছে সরকারি-বেসরকারি পর্যায়ে মোট ২৫ ব্যক্তি ও উদ্যোগ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ই-ক্যাব এর উদ্যোগ ডিজিটাল পল্লী, ফুডপ্যান্ডা সহ প্রতিষ্ঠাতা আম্বারীন রেজা, গ্রামীণ জনগণের ক্লাুউড ভিত্তিক মেডিকেল সিস্টেম ফ্রেমওয়ার্ক উদ্যোগের জন্য এইমস ল্যাব প্রতিষ্ঠাতা খন্দকার অব্দুল্লাহ আল মামুন, আরএফআইডি প্রযুক্তি ব্যবহারকারী পোশাক শিল্প প্রতিষ্ঠান উর্মী গ্রুপ এবং কৃষি কাজের সেন্সো মিটার উদ্ভাবনে একুয়ালিংক।

অপরদিকে জাতীয় পর্যায়ে সাধারণ ব্যক্তিগত সরকারী উদ্যোগ ইরিগেটেড রাইস আ্যডভাইসরি সিস্টেম উদ্যোগের জন্য বিআরআইআই উধ্বর্তন কর্মকর্তা নিয়াজ মোঃ ফারহাত রহমান, আইসিটি শিল্প বিকাশে অগমেটিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আবু মুহাম্মাদ রাশেদ মুজিব নোমান, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ উদ্যোগ, শিল্প মন্ত্রণালয়ের অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার, ইআরপি’র বিদ্যুত বিভাগ, ভয়েজ অব ডটার উদ্যোগের জন্য পরিকল্পনা কমিশনের উপসচিব মরহুমা হাসিনা বেগম, ডিজিটাল পদ্ধতিতে তথ্য ব্যবস্থাপনার স্কেম ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টম সিমস এবং ডিজিটাল শুমারীর জন্য পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এই পুরস্কার জিতেছে।

এই অনুষ্ঠানে জেলা পর্যায়ে কুলাউড়ার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মুঠুন সরকার, নৌ পথের জীবন রক্ষাকারী ডিভাইস তৈরীরর জন্য শিক্ষার্থী মাহির আশহাব লাবিব, অনলাইনে উত্তরাধিকার সনদ দেয়ায় রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মাদ মিজনুর রহমান, বীর মুক্তিযোদ্ধাদের সমধি ও কবরস্থানের ডিজিটাল ব্যবস্থাপনার উদ্যোক্তা চৌধুরী তানভীর ইসলাম, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী, দেশী হাট, ময়মনসিংহের ট্রজারি অটোমেশন, বাংলাদেশী মেডিকেল এ্যসিস্টেড রোবট সেবক শিক্ষার্থী শুভ কর্মকার, বিদেশি পর্যটকদের বান্দরবন ভ্রমণের অনলাইন সেবার ওয়েব বেজড সফটওয়ার, স্মার্ট হেলমেট উদ্যোগের জন্য মঈনুল হাসান সাদিক ও মোহাম্মাদ ওমর ফারুক, কুমিল্লার স্মার্ট শিক্ষা কার্যক্রম এবঙ মীনা গেমের জন্য রাইজ অ্যাপ ল্যাবকে পুরস্কৃত করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি