রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
30 C
Dhaka

ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ইউবিআইডি : আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: ১৯ জানুয়ারি ২০২২ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ইউনিক বিজনেস আইডি (ইউবিআইডি)। প্রতিমন্ত্রী আজ আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আইসিটি বিভাগের কারিগরি সহায়তায় নির্মীয়মান প্ল্যাটফর্ম উদ্যোগ সমূহের বর্তমান নির্মাণ অগ্রগতি পর্যালোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এটুআই পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, এটুআই টেকনিক্যাল হেড রেজওয়ানুল হক জামি, ই-ক্যাব পরিচালক চাল ডালের সহ-প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ, বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের যুগ্মসচিব সাঈদ আলীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও ই-কমার্স প্রতিষ্ঠানে প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন ডিজিটাল ব্যবসায়ীদের সবাইকে ইউবিআইডি’তে নিবন্ধন করতে হবে। এর মাধ্যমে ফেসবুকে যারা ব্যবসা করছেন তারও নিবন্ধের আওতায় আসবেন। আর নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কারো অভিযোগ থাকলে সিসিএমএস এর মাধ্যমে তা নিষ্পত্তি করতে হবে বলে তিনি জানান। ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে কাজ করছে আইসিটি বিভাগ।

এ লক্ষ্যে ডিজিটাল ব্যবসায় নিবন্ধনের জন্য ইউনিক বিজনেজ আইডি (ইউবিআইডি), অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া সেন্ট্রাল লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) আগামী ফেব্রুয়ারি মাস থেকে এবং মার্চে ডিজিটাল আন্তঃলেনদেন প্লাটফর্ম ‘বিনিময়’ উদ্বোধন করা হবে বলে তিনি জানান।

এছাড়া পরবর্তীতে সেন্ট্রাল লজিস্টিক ট্রাকিং প্লাটফর্ম (সিএলটিপি) চালু করা হবে। পলক বলেন প্রযুক্তিকে ব্যবহার করে শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি মাধ্যমে ডিজিটাল ব্যবসায় যে আস্থাহীনতা, বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে তা দূরীভূত হবে। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি