শনিবার, জুলাই ১৮, ২০২৬
29.7 C
Dhaka

টিএসসিতে অ্যামিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা”র উন্মুক্ত প্রদর্শনী উদ্বোধন করলেন পলক 

টেকভিশন২৪ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বাংলাদেশের প্রথম ফিচার লেংথ অ্যামিমেশন চলচ্চিত্র “মুজিব আমার পিতা” ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে প্রদর্শন করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রধান অতিথি হিসেবে উক্ত চলচ্চিত্রের উন্মুক্ত প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা অবলম্বনে
দেশ-বিদেশের নতুন প্রজন্মের শিশু-কিশোরসহ সকলের কাছে বঙ্গবন্ধুর জীবনের গল্প পৌঁছে দেয়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অ্যামিমেশন মুভিটি নির্মাণ করে।

উন্মুক্ত প্রদর্শনী পূর্ব সমাবেশ প্রতিমন্ত্রী পলক বলেন টুঙ্গিপাড়ার প্রতিবাদী কিশোর একদিন হয়ে উঠলেন একটি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, ইতিহাসের মহানায়ক। মহাসংগ্রামের পথ ধরে এগিয়ে যাওয়ার একটি পর্যায়; ১৯৫২ সালের ভাষা আন্দোলন পর্যন্ত তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।
তিনি আরো বলেন এ চলচ্চিত্রটি দেখে
নতুন প্রজন্মের শিশু-কিশোরসহ সকলে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও দর্শন সম্পর্কে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবনে প্রতিফলন ঘটাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ও বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের কর্মকর্তাগণ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু, কিশোর, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে চলচ্চিত্রটি উপভোগ করেন।

অপরদিকে আইসি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। আইসিটি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি