মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
28 C
Dhaka

জুম অ্যাপে নতুন ফিচার ক্যালেন্ডার ও ই-মেইল সেবা!

করোনা মহামারিতে ব্যাপক জনপ্রিয়তা পায় ভিডিও কনফারেন্স মাধ্যম জুম অ্যাপ। যার মধ্য দিয়ে যোগাযোগ থেকে শুরু করে অফিস মিটিং এমনকি স্কুল কলেজের ক্লাস-পরীক্ষাও নেয়া হচ্ছে।

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহক সংখ্যা অবিশ্বাস্য হারে বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটি ভিডিও কলিং সেবার পাশাপাশি মনোযোগী হয়েছে অন্যান্য সেবার দিকে। তারই ধারাবাহিকতায় নতুন ফিচার হিসেবে জুম অ্যাপ এবার ই-মেইল ও ক্যালেন্ডার সেবা যুক্ত করছে।

প্রযুক্তি মাধ্যম ভার্জ জানিয়েছে, চলতি বছর প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য ৫শ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

সে কারণে প্রতিষ্ঠানটি কর্মী সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন সেবা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। আর বাসায় বসে কর্মীদের কাজের সুবিধা থাকায় করোনা সংক্রমণের ঝুঁকিও কমে গেছে।

এদিকে করোনা ভাইরাসের টিকা সর্বত্রই চলে আসলে প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বাসা থেকে অফিসে ফিরিয়ে আনবে। ফলে স্বাভাবিকভাবেই কমে আসবে জুম অ্যাপের ব্যবহার। সে দিক বিবেচনায় নিয়ে আগে ভাগেই বিকল্প পদ্ধতি চালু করতে যাচ্ছে জুম কর্তৃপক্ষ।

জানা গেছে, নতুন বছরের শুরুতেই ওয়েব ই-মেইল সেবা পরীক্ষামূলক শুরু করা হতে পারে। তবে ক্যালেন্ডার নিয়ে এখনই কোন তথ্য জানা যায়নি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

আবারও আসছে পাঠাও ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: এক্সাইটিং অফারস, রিওয়ার্ডস, গেইমস আর দারুণ সব...

দেশের ৯ শহরে শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্বের...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি